
পাইকগাছা অফিস : পাইকগাছা উপজেলার অধিক দুর্যোগ ঝুঁকিপূর্ণ দ্বীপবেষ্টিত দেলুটি ইউনিয়নের ৪নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে দেলুটির ৪নং ওয়ার্ডস্থ দেলুটি বাজারে ডাব্লুডিএমসি মিটিং সেন্টারের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্যানেল চেয়ারম্যান সুকুমার কবিরাজ। বিশেষ অতিথি ছিলেন, ডাব্লিউডিএমসি এর উপদেষ্টা বিনতা সরকার, অনির্বাণ যুব সংঘের উপদেষ্টা কৌশিক সরকার। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রোগ্রাম অফিসার মোঃ জহিরুল ইসলাম, সহকারী কর্মসূচি কর্মকর্তা জনাব মোঃ শাহাদাৎ হোসেন রানা, সিও নুরজাহান আক্তার, সুচিত্রা বিশ্বাস, অনামিকা সরকার, মালতি মন্ডল, মৃত্তিকা মিশ্র, ঝর্ণা মিস্ত্রি, অনির্বাণ যুব সংঘের সহ সভাপতি বিশ্বজিৎ সরকার, সেক্রেটারি সুকল্যাণ সরকার, জামতলা ইউনাইটেড ক্লাব এর সেক্রেটারি বিশ্বজিৎ ঢালী, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সুজিত রায় সহ অন্যান্য সদস্যবৃন্দ, ডাব্লিউডিএমসি এর সদস্য সচিব রবেন্দ্রনাথ রায়, হরিদাস মন্ডল, প্রবীর কুমার মন্ডল, রত্না মিস্ত্রি, বৈশাখী কবিরাজ, করবী মন্ডল, সবুজ, সিপিপি ৪ নং ইউনিট এর দলনেতা রাজীব মজুমদার, উপ দলনেতা মোঃ জহিরুল ইসলাম, লিয়াকত সরদার, মোস্তফা সরদার, উজ্জ্বল গাইন, মোমিন গাজী সহ সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাসে এবং দুর্যোগ কালীন সময়ে নিরাপদ আশ্রয় কেন্দ্র হিসাবে এ অফিস ঘরটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।