By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাইকগাছায় নদীর চর থেকে হাত-পা বাঁধা যুবক উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় নদীর চর থেকে হাত-পা বাঁধা যুবক উদ্ধার
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় নদীর চর থেকে হাত-পা বাঁধা যুবক উদ্ধার

Last updated: 2025/11/02 at 7:39 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছার শিবসা নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় রিপন মাখাল (৩৫) নামে এক যুবক কে উদ্ধার করেছে পুলিশ। ২ নভেম্বর রোববার ভোরে থানা সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় কার্যালয়ের সামনে শিবসা নদীর চর থেকে ওই যুবক কে জীবিত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। উদ্ধার হওয়া যুবক রিপন পৌর সদরের ৭নং ওয়ার্ড বাতিখালী খ্রিস্টান পাড়ার  রণজিৎ ওরফে মিখাইল মাখালের ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে ঘটনার দিন ভোরে নদীর চরে একটি মৃত দেহ পড়ে রয়েছে ভেবে চলাচলরত স্থানীয় লোকজন থানা পুলিশ কে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা অবস্থায় রিপন মাখাল নামে ওই যুবক কে উদ্ধার করে দেখেন মৃত নয় সে জীবিত রয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নিরাপদ মন্ডল বলেন অনেক অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়, জ্ঞান না ফেরায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় প্রেরণ করা হয়। এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ বলেন ওই যুবক কে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে তার হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। সে পুরোপুরি সুস্থ হলে তার কাছ থেকে অনেক কিছু জানা যাবে হয়তো । তবে কারা এর সাথে জড়িত এবং পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

জন্মভূমি ডেস্ক November 3, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীর ১০ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত
Next Article এসকে দাখিল মাদ্রাসায় শাহিন সভাপতি নির্বাচিত
আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে পতন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago
জাতীয়

১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা করল সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 32 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 34 minutes ago
খুলনামহানগর

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?