By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাইকগাছায় নদ-নদীর পানি বৃদ্ধি : মারাত্মক ঝুঁকিতে ২টি ভেড়িবাঁধ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় নদ-নদীর পানি বৃদ্ধি : মারাত্মক ঝুঁকিতে ২টি ভেড়িবাঁধ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় নদ-নদীর পানি বৃদ্ধি : মারাত্মক ঝুঁকিতে ২টি ভেড়িবাঁধ

Last updated: 2024/05/26 at 5:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : ঘূর্নিঝড় রেমালের প্রভাবে আজ রোববার (২৬ মে) সকাল থেকে খুলনার পাইকগাছায় গুড়ি গুড়ি বৃষ্টিসহ ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। নদ-নদীতে স্বাভাবিকের থেকে ২ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। দুপুরের পর থেকে ঝড়ো হাওয়া আরো বৃদ্ধি পাচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০নং মহা বিপদ সংকেত দেখানো হয়েছে। একই সাথে জনসাধারনকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে এবং ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০৮ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে লোকজন আসা শুরু করেছে। উপজেলার ৬ টি পোল্ডারের ১১ টি স্থানে ওয়াপদার ভেড়িবাঁধ ঝুকিপূর্ন অবস্হায় রয়েছে । এর মধ্যে লস্করের আলমতলা ও গড়ইখালীর খুদখালী ওয়াপদার ভেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। যেকোন সময় বাঁধ ভেঙ্গে প্লাবিত হতে পারে পাইকগাছা-কয়রার ৬টি ইউনিয়ন। ক্ষতি হবে ফসলী জমি, মৎস্য ঘের, ঘরবাড়িসহ কয়েক কোটি টাকার সম্পদ।

আজ রোববার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ও ঠিকাদারি প্রতিষ্টানের লোকজন গড়ইখালীর খুদখালী ওয়াপদার ক্ষতিগ্রস্থ ভেড়িবাঁধ পরিদর্শনে আসলে তাৎক্ষণিক এলাকার শত শত বিক্ষুব্ধ জনতা তাদেরকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এদিকে সকালে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্থ ভেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস জানান,আমাদের কাছে পর্যাপ্ত পরিমানে শুকনো খাবার মজুদ আছে। যা প্রায় ১০ হাজার লোকজনকে ৫/৬ দিন খাওয়ানো সম্ভব হবে। এছাড়া চাহিদা অনুযায়ী আরো খাদ্য পাওয়া যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন জানান,ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলায় সিপিপি, রেড ক্রিসেন্ট সোসাইটি, উত্তরন, নবলোকসহ কয়েকটি বে-সরকারি সংস্থা মাঠে কাজ করছে। লস্করের আলমতলা ও গড়ইখালীর খুদখালীতে ঝুকিপূর্ন বাঁধ মেরামতের কাজ চলমান রয়েছে। আর আশ্রয়কেন্দ্রগুলোতে লোকজন আসা শুরু হয়েছে।সর্বোপরি তিনি সকলকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে আসার জন্য অনুরোধ জানিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্পাদকসহ ২ জনের সাজা
Next Article জলোচ্ছ্বাসে সুন্দরবনের দুবলারচর প্লাবিত, ডুবে গেছে ৪টি পুকুর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগরে তরমুজের বাম্পার ফলন

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌কাঁকড়া চাষে বদলে যাচ্ছে উপকূলের নারীর জীবন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 13 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌কাঁকড়া চাষে বদলে যাচ্ছে উপকূলের নারীর জীবন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

By Tanvir 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?