By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাইকগাছায় নির্যাতনের শিকার গৃহবধূ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় নির্যাতনের শিকার গৃহবধূ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে
খুলনা

পাইকগাছায় নির্যাতনের শিকার গৃহবধূ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

Last updated: 2025/10/04 at 4:00 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

পাইকগাছা পৌর প্রতিনিধি : পাইকগাছা উপজেলার পল্লীতে একগৃহবধু কে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে পূজায় বাপের বাড়ি বেড়াতে এসে প্রতি পক্ষের লাঠির আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে।গৃহবধূ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার পার্শবর্তী কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গা গ্রামে। মামলা সূত্রে জানাযায় পাইকগাছা উপজেলার দক্ষিণ কাইনমুখি গ্রামের নিতাই মন্ডলের স্ত্রী যমুনা মন্ডল (৪০) শারদিয়া দূর্গা পূজায় কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গা বাবা ভূবন সরদার বাড়িতে বেড়াতে আসেন। গত রবিবার বিকালে হাতিয়ারডাঙ্গা মাথায় মিনহাজ নদীর পাশ দিয়ে সরকারি রাস্তার ধারের গাছ কর্তন করতে থাকে পাইকগাছা উপজেলার পূর্ব গজালিয়া গ্রামের হযরত ঢালী ও শেফারুল ঢালী।

এসময় হাতিয়ারডাঙ্গা গ্রামে গোলক সরদারের স্ত্রী শিউলি সরদার গংরা নিষেধ করলে, হযরত ঢালী অকথ্য ভাষায় তাদের গালিগালাজ করে চলে যায়। পরদিন সোমবার বিকালল ৫টার দিকে যমুনা মন্ডল তার বাচ্চাদের পূজা দেখতে যেতে নিষেধ করে বকাবকি করতে থাকে। এসময় আকস্মিক ভাবে যমুনার বাবার বাড়ির সামনের রাস্তা দিয়ে হযরত ঢালী ও শেফারুল ঢালী যাইতেছিল, তারা বলে আমাদেরকে কি বলছিস? বলে বাড়ির ভিতর প্রবেশ করে বাকবিতণ্ডা করে শিউলী সরদার, বীনা সরদার কে বেধড়ক মারপিট করতে থাকলে যমুনা বাঁধা দিলে তার মাথায় বাঁশের লাঠি দিয়ে সজোর আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীরা যমুনা কে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার যমুনা মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরন করেন। যমুনার ভাই গোলক সরদার বাদী হয়ে পাইকগাছা উপজেলার পূর্বগজালিয়া গ্রামের মৃতঃ বেলায়েত ঢালীর ছেলে হযরত ঢালী ( ৪৮) শাহজাহান ঢালীর ছেলে শেফারুল (৪৫) সহ অজ্ঞাত ৪/৫ এর নামে কয়রা থানায় মামলা করেছেন। যমুনার ভাই সুভাষ সরদার বলেন মিনহাজ নদীতে কে বা কারা বড়শি দিয়ে মাছ ধরে, হযরত ঢালী প্রায় সময় মানুষের অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকে,ঘটনারদিন আমার বাড়িতে কোন পুরুষ মানুষ ছিলো না,তারা সাজানাো কাহিনি করে আমার বাড়ির ভিতর প্রবেশ করে আমার স্ত্রী,বোন, ছোট ভাইয়ের স্ত্রী কে বিনা অপরাধে মারপিট করেছে। আমার বোন যমুনা মারাত্মক অসুস্থ, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে।

প্রতিপক্ষ হযরত ঢালীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি এ ঘটনাটি এড়িয়ে যায়।

কয়রা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোতালেব হোসেন বলেন মামলা হয়েছে ।

তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

জন্মভূমি ডেস্ক October 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের কর্মবিরতি
Next Article প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে সাংবাদিক ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ
আরো পড়ুন
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 7 hours ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 7 hours ago
লাইফস্টাইল

সারাদিন ক্লান্ত লাগে? নেপথ্যে থাকতে পারে এসব কারণ

By Online Desk 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

নগরীতে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি শুরু কাল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগর

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনাজেলার খবর

খুলনার নলিয়ানে “তারুণ্যের উৎসব ২০২৬” শীর্ষক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেছে কোস্ট গার্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?