By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাইকগাছায় পরিবেশ বান্ধব ইউনি ব্লক পদ্ধতিতে রাস্তা নির্মাণ কাজ শুরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় পরিবেশ বান্ধব ইউনি ব্লক পদ্ধতিতে রাস্তা নির্মাণ কাজ শুরু
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় পরিবেশ বান্ধব ইউনি ব্লক পদ্ধতিতে রাস্তা নির্মাণ কাজ শুরু

Last updated: 2023/07/11 at 1:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : সরকারের পরিবেশবান্ধব উন্নয়নের যে কর্ম পরিকল্পনা রয়েছে তাতে আগামী ২০২৫ সালের পর সরকারি কোন কাজে পোড়ামাটির ইটের ব্যবহার থাকছে না। টেঁকসই উন্নয়নের দিক বিবেচনা করে ইটের বিকল্প হিসেবে ইউনি ব্লক দিয়ে উন্নয়নে গুরুত্ব দিয়েছেন সরকার। বিটুমিনাস এবং সাধারণ ইটের সড়কের পরিবর্তে বালু এবং পাথরের তৈরী পরিবেশবান্ধব ইউনি ব্লক দিয়ে সড়ক তৈরি  কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। পরিবেশবন্ধব এসব ইউনি ব্লকের ব্যবহার বাড়লে ইটের ব্যবহার বন্ধ হবে এবং দেশের আবাদি জমি রক্ষা পাবে। পরিবেশ দূষণও কমবে। তারই ধারাবাহিকতায় টেঁকসই উন্নয়ন এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে পাইকগাছায় প্রথম বারের মত কংক্রিট দিয়ে (ইউনি ব্লক) পদ্ধতিতে রাস্তা নির্মাণ কাজের শুরু হয়েছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া ফার্ম হতে উত্তর দিকে হিতামপুর সাধু পাড়া পর্যন্ত ৪ শত ৩১ মিটার দৈর্ঘ্য ও ২.৭ মিটার প্রস্থ । রাস্তার নির্মাণ কাজ শুরু করেছে উপজেলা এলজিইডি। নির্মাণ চুক্তি মূল্য ২৭ লাখ ৪৯ হাজার ৫১২ টাকা ধরা হয়েছে। সরেজমিনে রাস্তাটির নির্মাণ কাজ পরিদর্শন করে গিয়ে দেখা যায়, উপজেলার সদরের গদাইপুর ইউনিয়নের এই রাস্তায় ইউনি ব্লক দিয়ে রাস্ত নির্মাণ করছে ঠিকাদার আব্দুস সামাদ। রাস্তার দু’পাশের কংক্রিট বা ইউনি ব্লক দিয়ে হেজিং লাইন বসানো হয়েগেছে। রাস্তার মধ্যে ইউনি ব্লক বসানোর তোরজোর শুরু করছে। এক ফাঁকে দৈনিক জন্মভূমি’র এ প্রতিনিধির সাথে ঠিকাদার এম এম আ: সামাদের কথা হয়। এই প্রথম ইউনি ব্লক দিয়ে পাইকগাছায় রাস্তা নির্মাণ করছি। রাস্তা টি দৃষ্টিনন্দন হবে। কারপেটিং এর রাস্তার চেয়ে এই রাস্তা টেঁকসই মজবুত হবে বলে তিনি আশাবাদী। স্থানীয় পীযুষ সাধু, কল্লোল মল্লিক, জিয়ারা বলেন, এই প্রথম কারপের্টিং এর বদলে খাজকাটা সিমেন্টে ইট দিয়ে রাস্তা নির্মাণ কাজ দেখছি। মনে হচ্ছে এই রাস্তা অন্য রাস্তার চেয়ে মজবুত হবে।  স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী মো: হাফিজুর রহমান খান বলেন, এই প্রথম পাইকগাছায় ইউনি ব্লক পদ্ধতিতে রাস্তা নির্মাণ প্রকল্প নিয়ে এসেছি। গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় সদর উপজেলার গদাইপুর ইউনিয়নে ৪৩১ মিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে। ইউনি ব্লক দিয়ে সড়ক তৈরি কাজ ঠিকাদারের কাছ থেকে সঠিক ভাবে বুঝে নেয়া হবে । তিনি আরও বলেন, আশা করা যাচ্ছে এই পদ্ধতিতে তৈরি রাস্তা অন্যান্য রাস্তার চেয়ে অনেক বেশি টেঁকসই হবে। একই সাথে সরকারের উন্নয়নের কর্ম পরিকল্পনা বাস্তবায়িত হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালার দিন-দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের মধ্যে ট্রাক
Next Article তেরোখাদায় আওয়ামী লীগ নেতা জামালের হ্যান্ডবিল বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 28 minutes ago
খুলনা

মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago
খুলনা

সুন্দরবনে দুই ট্রলারসহ ১৪ জেলে আটক

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 28 minutes ago
খুলনা

মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago
খুলনা

সুন্দরবনে দুই ট্রলারসহ ১৪ জেলে আটক

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?