
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা বিশেষ অভিযানে বিভিন্ন ইউনিয়ন থেকে ১২ পরোয়ানা ভুক্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২ ফেব্রুয়ারি সোমবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওই অভিযান চালানো হয়। এ সময় উপজেলার হরিঢালি ইউনিয়নের আপেল উদ্দিন মোড়লের ছেলে শরিফুল মোড়ল, লস্কার ইউনিয়নের জগদীশ মন্ডলের ছেলে উদয় কৃষ্ণ মন্ডল, রাড়ুলী ইউনিয়নের রজব গাজীর ছেলে মুন্না গাজী (২৬) চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত্যু মাজন গাজীর ছেলে কালাম গাজি(৬০), একই ইউনিয়নে কৃষ্ণনগর গ্রামের বাবর আলী গাজীর ছেলে সিরাজুল গাজী (৫৮) মৃত্যু মোহাম্মদ আলী গাজীর ছেলে মান্নান গাজী (৭১),আব্দুল গাজীর ছেলে আবু মুসা গাজী (৩১) সবুর মালীর ছেলে উজ্জ্বল মালী (৪২) খালেদ গাজীর ছেলে মোস্তফা গাজী (৪৫) লিয়াকাত গাজী ছেলে ইসমাইল গাজী (৪০) সাজ্জাদ গাজীর ছেলে রুহুল আমিন গাজী (৫৩)রাডুলী ইউনিয়নের ভবানীপুর গ্রামের নওয়াব আলী গাজীর ছেলে আমিনুর গাজীকে পুলিশ গ্রেফতার করে। থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে ১২ পরোয়ানার আসামিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে গ্রেফতার ব্যক্তিদেরকে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। গত এক মাসে ১৪৮টি পরোয়ানার আসামিকে গ্রেফতার করে ওয়ারেন্ট তামিল করা হয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত