By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাইকগাছায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে পাখি শিকারের মহোৎসব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে পাখি শিকারের মহোৎসব
খুলনা

পাইকগাছায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে পাখি শিকারের মহোৎসব

Last updated: 2025/12/08 at 1:47 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

শাহরিয়ার কবির, পাইকগাছা  : আইনে কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাইকগাছার খাল-বিল, ধানক্ষেত ও জলাশয়জুড়ে রীতিমতো পাখি হত্যার মহোৎসব চলছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শিকারিরা প্রতিদিন নতুন কৌশলে দেশি-বিদেশি নানা প্রজাতির পাখি শিকার করছে। শীত মৌসুমে পাখি হত্যার উন্মাদনা থামেনি বরং আরও বেড়েছে শিকারিদের তৎপরতা। উপজেলার বিভিন্ন বিলে খুঁটি পুঁতে বিশাল কারেন্ট জাল টাঙিয়ে তৈরি হচ্ছে ভয়াবহ ফাঁদ। কয়েক একরজুড়ে বিস্তৃত এসব জালে সকাল হলে ঝুলতে দেখা যায় বালিহাঁস, সাদা বক, পানকৌড়ি, সরালী, শামুকখোলসহ নানা পাখির নিথর দেহ। উপজেলার বয়রা, কচুবুনিয়া, বাইসারাবাদ, তেঁতুলতলা, লতা, হানিমুনকিয়া, দেলুটি, সোলাদানা, খড়িয়া, চকবগুড়া, আমিরপুর, বাইনবাড়ীয়া, কুমখালী এবং পৌরসভার বিভিন্ন বিলে একই দৃশ্য। এলাকাবাসীর ভাষ্য—“কখনো ফসলের ক্ষেতে, কখনো ঘেরের পাশে, আবার কখনো খালের ধারে জাল দেখে আমরা ভয়ে যাই। রাতে পাতা জালে সকালে মৃত পাখি পড়ে থাকে স্তূপ করে।”প্রচলিত ফাঁদের পাশাপাশি এবার যোগ হয়েছে আরও ভয়াবহ একটি পদ্ধতি। শিকারিরা ইন্টারনেট থেকে পাখির ডাক রেকর্ড করে সাউন্ড বক্সে বাজিয়ে ধানক্ষেত, বিল ও ঘেরের পাশে ফাঁদ পেতে বসে থাকে।এই নকল ডাক শুনে আশপাশের পরিযায়ী পাখি মনে করে তাদের দল ডাকছে—আর দলবেঁধে এসে ধরা পড়ে ফাঁদে। একজন স্থানীয় কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন,“এটা হত্যার চেয়েও ভয়ংকর। পাখির ডাক নকল করে ওদের প্রতারণা করা হচ্ছে। ওরা নিরাপদ মনে করে আসে, আর মৃত্যুর মুখে পড়ে।”শুধু জাল নয়—অনেক শিকারি মাছ, ব্যাঙ, ফড়িং জাতীয় খাদ্যে বিষ মিশিয়ে ফাঁদ পেতে রাখে। খাদ্যের সন্ধানে আসা পাখিরা এসব বিষ খেয়ে অল্পক্ষণেই মাটিতে পড়ে গিয়ে ছটফট করতে করতে মারা যায়। প্রতিদিনই এভাবে শত শত পাখি নিধন হচ্ছে—কেউ দেখছে, কেউ দেখেও না দেখার ভান করছে। স্থানীয় বাজার, চায়ের দোকান ও ঘাটে মাঝেমধ্যেই দেখা যায় ৩০ টাকা থেকে ৫০০ টাকায় পাখি বিক্রি হচ্ছে। কেউ রসনার তৃপ্তির জন্য, কেউ শখে কিনে নিয়ে যায়। মনে রাখা জরুরি—এ পাখিগুলো শুধু খাদ্য নয়, পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশে প্রায় ৭৪০ প্রজাতির পাখি রয়েছে, আর বিশ্বে আছে প্রায় ১০ হাজার প্রজাতি। এদের অনেকেই প্রতিবছর শীত এলেই পাইকগাছার মতো উপকূলীয় এলাকায় আশ্রয় নেয়। কিন্তু নির্বিচারে শিকার, বিষটোপ, শব্দদূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে পাখিদের অস্তিত্ব চরম হুমকির মুখে। পরিবেশবিদদের মতে— “যে সমাজ তার পাখিদের রক্ষা করতে পারে না, সে সমাজ নিজের ভবিষ্যৎ রক্ষা করতে পারবে না।”বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী পাখি শিকার, হত্যা, বিক্রি, পরিবহন—সবই শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু পাইকগাছায় আইন প্রয়োগ খুবই দুর্বল। দুই-একটি অভিযান হলেও শিকারিরা আবার ফিরে আসে আগের চক্রে। এলাকাবাসীর দাবি—“চাই নিয়মিত অভিযান, রাতের টহল, জাল জব্দ, জরিমানা। না হলে আগামীতে পাখি আর দেখা যাবে না।”পাখি বাঁচলে প্রকৃতি বাঁচবে—প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে। পাইকগাছার বিল, মাঠ, জলাশয়—কত গল্প লুকিয়ে রেখেছে এই পাখিরা। তারা শুধু আকাশের সৌন্দর্য নয়; তারা প্রকৃতির বার্তা। আজ যদি আমরা তাদের বাঁচাতে না পারি, কাল আমাদের সন্তানরা আর পাখির ডাক শুনে বড় হতে পারবে না। পাখিদের ডানা যেন না ছিঁড়ে যায় আমাদের অমানবিকতায়—এখনই সময় শিকার বন্ধে একসঙ্গে দাঁড়ানোর।

জন্মভূমি ডেস্ক December 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ যশোরে গ্রেফতার
Next Article জুলাই গণহত্যা: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 34 minutes ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?