By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাইকগাছায় বাঁধ কেটে লবণ পানি তোলার অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় বাঁধ কেটে লবণ পানি তোলার অভিযোগ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় বাঁধ কেটে লবণ পানি তোলার অভিযোগ

Last updated: 2025/03/01 at 7:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

শাহরিয়ার কবির, পাইকগাছা : পাইকগাছার চাঁদখালীর বিষ্ণুপুর কপোতাক্ষের বাঁধ কেটে লবণ পানি তােলার চেষ্টার অভিযোগ উঠেছে। রাতের আঁধারে বাঁধ কেটে লবণ পানি তোলার চেষ্টা করছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। লবণ পানি তোলা হলে এলাকার মৎস্য চাষ ও কৃষি ফসল উৎপাদন ব্যাহত হবে বলে আশংকা করছেন এলাকাবাসী। অপরদিকে বাঁধ কেটে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হচ্ছে বলে একটি পক্ষ দাবী করেছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইউনুছ মোল্লা জানান, এলাকার একটি মহল কপোতাক্ষের বাঁধ কেটে বিষ্ণুপুর স্লুইচ গেট দিয়ে পোল্ডারের ভিতরে লবণ পানি তোলার পায়তারা করছে। কতিপয় ব্যক্তিরা গত কয়েকদিন রাতের আঁধারে বাঁধ কেটে পানি তোলার চেষ্টা অব্যাহত রেখেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরদার আব্দুল মজিদ বলেন, এলাকার বিলে কৃষকরা মিষ্টি পানির ধান-মাছ চাষ করছে। এতে পরিবেশ সু-রক্ষার পাশাপাশি ধান এবং মাছের উৎপাদন ভালো হচ্ছে। এলাকার বেশিরভাগ মানুষ লবণ পানির বিপক্ষে অবস্থান নেওয়ার পরেও একটি মহল লবণ পানি তোলার ষড়যন্ত্র করছে। তানভীর হোসেন খান ও মনিরুল জোয়াদ্দার বলেন, লবণ পানি তোলা হলে চকবিষ্ণুপুর, বিলহিল্লা, টোনা, কৃষ্ণনগর, কলমিবুনিয়া ও ওড়াবুনিয়া সহ কয়েকটি এলাকার শতশত কৃষক ক্ষতিগ্রস্থ হবে। মারাত্মক বিপর্যয় দেখা দিবে পরিবেশের। বিষ্ণুপুর স্লুইচ গেটটি পলি জমে ভরাট হয়ে যাওয়ায় এ গেট দিয়ে পানি নিস্কাসন হয় না। তবে জোয়ারের সময় লবণ পানি তোলা যায়। যারা জলাবদ্ধতা নিস্কাসনের কথা বলছে তারা মূলত লবণ পানি তুলতে চায় বলে অভিযোগ করেন গৃহবধু নূরুন্নাহার। এ ব্যাপারে এলাকার একটি পক্ষ জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হচ্ছে বলে দাবী করেছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার বলেন, সংশ্লিষ্ট এলাকায় একটি প্রকল্প দেওয়া হয়েছে তবে রাতের আঁধারে বাঁধ কাটার কথা নয়। সহকারী কমিশনার (ভ‚মি) ইফতেখারুল ইসলাম শামীম বলেন, বিষয়টি ইউএনও মহোদয় অবহিত থাকতে পারে। এ ব্যাপারে আমার কাছে কেউ কোন অভিযোগ করেনি। এ দিকে কেউ যাতে লবণ পানি তুলতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অভয়নগরে দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ
Next Article দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 1 hour ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 1 hour ago
লাইফস্টাইল

সারাদিন ক্লান্ত লাগে? নেপথ্যে থাকতে পারে এসব কারণ

By Online Desk 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

নগরীতে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি শুরু কাল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?