By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাইকগাছায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার বিরোধী অভিযানে জরিমানা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার বিরোধী অভিযানে জরিমানা
খুলনা

পাইকগাছায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার বিরোধী অভিযানে জরিমানা

Last updated: 2025/10/21 at 2:21 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

পাইকগাছা পৌর প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার বিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে উপজেলার চাঁদখালী বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন।

অভিযানকালে বাজারের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করার অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে তিন ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রাপ্তদের মধ্যে রয়েছেন— হোটেল ব্যবসায়ী ওমর ফারুক ৫ হাজার টাকা, মফিজুল সরদার ১ হাজার টাকা এবং মিষ্টি ব্যবসায়ী রাসেল ৭ হাজার টাকা।

অভিযান পরিচালনাকালে ইউএনও মাহেরা নাজনীন বলেন,খাদ্যে ভেজাল মিশিয়ে কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে জনগণের স্বাস্থ্য নিয়ে কারসাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মণ্ডল, পেশকার তুহিন বিশ্বাস, এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয়দের মতে, প্রশাসনের এ ধরনের উদ্যোগে বাজারে কিছুটা শৃঙ্খলা ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হলে খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার প্রস্তুতের প্রবণতা কমে যাবে।

জন্মভূমি ডেস্ক October 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় সিনজেন্টা কোম্পানি রিটেইলার মতবিনিময় কর্মশালা
Next Article ১৫ শতাংশ বাড়ি ভাড়া বাড়ছে শিক্ষকদের, কার্যকর হবে দুই ধাপে
আরো পড়ুন
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 3 hours ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 3 hours ago
লাইফস্টাইল

সারাদিন ক্লান্ত লাগে? নেপথ্যে থাকতে পারে এসব কারণ

By Online Desk 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

নগরীতে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি শুরু কাল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনাজেলার খবর

খুলনার নলিয়ানে “তারুণ্যের উৎসব ২০২৬” শীর্ষক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেছে কোস্ট গার্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?