By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাইকগাছায় মৎস্য লীজ ঘেরে জোর পূর্বক ঘর নির্মাণের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় মৎস্য লীজ ঘেরে জোর পূর্বক ঘর নির্মাণের অভিযোগ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় মৎস্য লীজ ঘেরে জোর পূর্বক ঘর নির্মাণের অভিযোগ

Last updated: 2025/01/17 at 6:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

পাইকগাছা অফিস : পাইকগাছার সোলাদানা ইউনিয়নের কাঁকড়াবুনিয়া মৌজায় ৪ ব্যক্তি শ্যামাপদ গংদের পৈত্রিক সম্পত্তির মৎস্য লীজ ঘেরের জমিতে জোর পূর্বক ঘর বাড়ি নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী শ্যামপদ ৪ ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, পৌরসভার ৫ নং ওয়ার্ড সরল গ্রামের মৃত বৈদ্যনাথ মন্ডলের সোলাদানা ইউনিয়নের কাঁকড়াবুনিয়া মৌজায় ২১ খতিয়ানে ৪.৮২ একর জমি রয়েছে। যার দাগ নং ৩। এ সম্পত্তিতে বৈদ্যনাথ মন্ডলের ৩ ছেলে শ্যামপদ মন্ডল, রামপদ মন্ডল ও কৃষ্ণপদ মন্ডল দীর্ঘদিন শান্তিপূর্ণ ভাবে মৎস্য লীজ ঘের ও ধান চাষ করে আসছে। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে লীজ ঘের সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধের উপর বসবাসকারী ২নং ওয়ার্ডের জামাই পাড়ার নাসির, শাহিনুর, খালিদ ও মাসুম নামের ৪ ব্যক্তি শ্যামপদ গংদের পৈত্রিক সম্পত্তির মৎস্য লীজ ঘেরের জমিতে জোর পূর্বক ঘর বাড়ি নির্মাণ করার চেষ্টা করে। বিষয় টি জানতে পেরে শ্যামপদ মন্ডল ওই দিনেই ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসময় সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কারোর পৈত্রিক ভোগদখলীয় রেকর্ডীয় জমির উপর অবৈধভাবে ঘর বাড়ি নির্মাণ করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এ কাজ করেছে আমি তাদের সবাই কে ঘরের মালামাল সরে আসার জন্য বলেছি। শাহিনুর রহমানের স্ত্রী আসমা বেগম বলেন ওয়াপদার বেড়িবাঁধ নির্মাণ কাজের জন্য ওয়াপদা কর্তৃপক্ষ আমদের ওয়াপদা ছেড়ে দিতে বলেছে। এজন্য তাৎক্ষণিকভাবে ওখানে ঘর তৈরি করছিলাম। বাঁধা আসার কারণে আমারা ওখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখ্য, কারোর রেকর্ডীয় জমির উপর ঘর নির্মাণ না করার জন্য দলীয় ভাবে বিএনপির পক্ষ থেকে সকলকে অবহিত করা হয়েছে। এ প্রসঙ্গে শ্যামপদ মন্ডল বলেন, জামাই পাড়ার ৪ ব্যক্তি বৃহস্পতিবার বিকেলে আমাদের মৎস্য লীজ ঘেরের জমিতে জোর পূর্বক ঘর তৈরি করতে থাকতে থানায় লিখিত অভিযোগ করি। পরে পুলিশ ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেয়। ঘেরের জমিতে ঘর বাঁধার সরঞ্জাম রাখার ফলে লীজ ঘেরের কাজ ব্যাহত হচ্ছে। আমরা চাই সবাই আমাদের জমি থেকে দ্রুত চলে যাক। ওসি মো. সবজেল হোসেন জানান কারোর রেকর্ডীয় জমির উপর ঘর নির্মাণ করার কোন সুযোগ নাই। অভিযোগ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে পুলিশ নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এবং এব্যাপারে থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালীগঞ্জে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ ৩ ডাকাত আটক
Next Article কুষ্টিয়ার খোকসায় উপজেলা জামাতের বিক্ষোভ সমাবেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

By Online Desk 27 minutes ago
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Online Desk 28 minutes ago
জাতীয়রাজনীতি

এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ

By Online Desk 30 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

By Online Desk 27 minutes ago
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Online Desk 28 minutes ago
আন্তর্জাতিকসর্বশেষ খবর

খামেনি ও পেজেশকিয়ানের অবস্থান লক্ষ্য করে ইরানে যৌথ হামলা

By Online Desk 43 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?