By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাইকগাছায় রুপ কুমারের অকাল মৃত্যু’র পিছনে কথিত মানত নাকি ব্যাধি?
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় রুপ কুমারের অকাল মৃত্যু’র পিছনে কথিত মানত নাকি ব্যাধি?
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় রুপ কুমারের অকাল মৃত্যু’র পিছনে কথিত মানত নাকি ব্যাধি?

Last updated: 2023/11/20 at 8:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

পাইকগাছা অফিস : পাইকগাছায় রুপ কুমার (এমএ) নামে এক যুবকের অকাল মৃত্যুর পিছনে দায়ী কে? নিয়তি, নাকি শ্বাশুড়ি লাভলী মন্ডলের কথিত অভিশাপ বা মানতে তার মৃত্যু হলো ? নাকি গোপন কোন ব্যাধি বা অন্য কোন কারণ। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত ১৬ দিনেও এ রহস্যের জট খোলেনি। ৩ মাস পূর্বে হতভাগ্য রুপ কুমার’কে ভালোবেসে বিয়ে করে সংসার বাঁধেন অনার্স পড়ুয়া রিয়া মন্ডল। নিয়তির কি পরিহাস অকালে সে স্বামী হারা হলো? ভবিষ্যতে তার ঠাঁই কোথায় হবে এ নিয়ে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। শেষ পর্যন্ত ধর্মীয় বিধান মতে রুপ কুমারের আত্মার শ্রাদ্ধ-শান্তি’র পর ১৯ নভেম্বর সন্ধ্যায় দু’পক্ষের সালিশী সভায় সোলাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. মান্নান গাজী ও ইউপি সদস্যসহ অন্যান্যদের উপস্থিতিতে রিয়া’কে তার পিতা-মাতা বিকাশ ও লাভলী মন্ডল দম্পতির কাছে তুলে দেন। যা ইউপি চেয়ারম্যান আ. মান্নান গাজী স্বীকার করেছেন।
জানাগেছে, ৩ মাস পূর্বে সোলাদানা ইউপির খালিয়ারচকের যুগোল মন্ডলের ছেলে এনজিও কর্মী রুপ কুমার মন্ডল ভালোবেসে স্থানীয় বিকাশ মন্ডলের মেয়ে রিয়াকে বিয়ে করেন। কিন্তু এ বিয়েতে রিয়ার পরিবার ও অন্যদেরও অসম্মতি ছিল। বিকাশ-লাভলী দম্পত্তি কখনো মেনেও নেয়নি এমনকি নানা ভাবে রিয়া-রুপ কুমারের প্রতি তিরস্কার করেন। এ সময় অভিযোগ উঠে লাভলী মন্ডল রুপ কুমারের ৩ মাসের মধ্যে মৃত্যু কামনা করে স্থানীয় মন্দিরে অভিশাপ দিয়ে মাথা ন্যাড়া হয়ে পূজার মানত করেন। ঠিক ৩ মাসের মধ্যে গত ৪ নভেম্বর-২৩ তারিখে বাড়ীতে রুপ কুমার তলঠপেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। এক পর্যায়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ৫ নভেম্বর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পোষ্টমার্টম ছাড়া পরের দিন তড়িঘড়ি করে লাশের দাফন করা হয়। সুত্র বলছেন, রুপ কুমারের পেট ব্যাথার ইতিহাস ছিল।
এদিকে শ্বাশুড়ির মানতের সুত্র ধরে ১০ নভেম্বর সন্ধ্যায় খালিয়ারচকে মন্দিরে রুপ কুমারের বিধবা মা- স্ত্রী সহ পারশেমারি, নুনিয়াপাড়া, সোলাদানা ও ছালুবুনিয়ার শত-শত নারী পুরুষ জড়ো হয়। সভায় স্থানীয় গোলক মন্ডল দাঁড়িয়ে রুপ কুমারের মৃত্যু ও লাভলী মন্ডলের জোড়া মানত শোধ করার দাবি জানায়। এখানে রুপ কুমারের অকাল মৃত্যুতে সকলে কান্নায় ভেঙে পড়ে এক পর্যায়ে এসব মানুষ মৃত্যু কামনায় মানতে’র কথা শুনে বিক্ষুব্ধ হয়ে উঠেন। স্থানীয়দের অভিযোগ শুনে উপস্থিত ভূষণ চক্রবর্তী মানত পরিশোধের ফর্মলা দেন। এখানে কিন্তু বিকাশ-লাভলী পরিবারের কেউ ছিলনা। খোঁজ নিয়ে জানা যায় এ দম্পতি পরিস্থিতি দেখে গা ঢাকা দেয়। সভায় ভিতরে-ভিতরে কেউ-কেউ প্রশ্ন তোলেন মৃত্যু কামনার মানত সম্পর্কে কোন স্বাক্ষর প্রমান বা মানতে কারোর মৃত্যু হয় কিনা? এটা বিজ্ঞান সম্মত কিনা? কিন্তু এ সময় রুপ কুমারের মা-অনিতা মন্ডল সহ অনেকেই স্বাক্ষর দেন লাভলী মন্ডল মন্দিরে এসে মানত করেন। এক পর্যায়ে সোলাদানা ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসির মঙ্গলার্থে সবাই মিলে ধর্মীয় মতে শ্রাদ্ধ ও মানত শোধের কথা বলে সকলকে শান্তিপূর্ণ অবস্থানে থাকার পরামর্শ দেন। সর্বশেষ পরিস্থিতি স্বাভাবিক হলে এখন লাভলী মন্ডল মুখ খুলছেন। তিনি জানান, পরিবারের অসম্মতিতে মেয়ে বিয়ে করলে আমরা মেনে নেয়নি। বিয়ে নিয়ে যথেষ্ট তিরস্কার করেছি সত্য, কিন্তু কারোর মৃত্যু কামনা করে কোন মনত করেনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা
Next Article সুন্দরবনে নদীর চর থেকে ২টি লাশ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 2 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?