By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধে আইনি নোটিশ: চাষিদের স্বস্তির নিঃশ্বাস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধে আইনি নোটিশ: চাষিদের স্বস্তির নিঃশ্বাস
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধে আইনি নোটিশ: চাষিদের স্বস্তির নিঃশ্বাস

Last updated: 2024/02/26 at 1:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : পাইকগাছায় পৌরসভা ও গদাইপুর ইউনিয়নের আংশিক লবণ পানি উত্তোলন বন্ধে ৪টি স্লুইস গেট তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। আইনি নোটিশ ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা পৌরসভার সব কয়টি ও গদাইপুর ইউনিয়নের বয়রা স্লুইসগেটে পানি উত্তোলন বন্ধ করে দেন। খবরটি ছড়িয়ে পড়লে এলাকার ধান চাষি সহ অন্যান্য কৃষকদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস দেখা দেয়।
প্রাপ্ত তথ্যে ও সরজমিনে জানা যায়, খুলনা জেলার পাইকগাছা উপজেলার পানি উন্নয়ন বোর্ডের ১৬ নং পোল্ডারের পাইকগাছা পৌরসভার ও গদাইপুর ইউনিয়নের আংশিক বয়রা স্লুইসগেট দিয়ে পানি সরবরাহ করে থাকে। এর মধ্যে পৌরসভার শিববাটি, সরল ও বাতিখালী এবং গদাইপুর ইউনিয়নের গোপালপুর, বান্দিকাটি ও ঘোষাল গ্রামের একটি অংশে ইরি বোরো ধান আবাদ হয়ে থাকে। কিন্তু ওই সকল মৌজায় কিছু লোক স্লুইসগেট দিয়ে লবণ পানি তুলে মাছ চাষ করে থাকেন। তারা স্লুইসগেটের খালে নাম মাত্র দুই তিন জায়গায় বাঁধ দিয়ে লবণ পানি উত্তোলন করে থাকে। যে কারণে কোথাও বাঁধ উপচে, কোথাও ভেঙে লবণ পানি ঢুকে ইরি বোরো আবাদ নষ্ট হচ্ছে। এ ছাড়া বৃষ্টি এলেই বাঁধের কারণে ইরি আবাদ ও বিভিন্ন ঘর বাড়ি তলিয়ে যায়। এসব নানাবিধ সমস্যা
নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে জনৈক আব্দুস সবুর গাজী পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। এছাড়া পাইকগাছা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. অজিত কুমার মন্ডল পানি উন্নয়ন বোর্ড সহ স্থানীয় প্রশাসনের নামে লবণ পানি উত্তোলন বন্ধের জন্য আইনি নোটিশ প্রদান করেন। এতেই নড়ে চড়ে বসে সংশ্লিষ্ট প্রশাসন। ওই সকল অভিযোগের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড পাইকগাছা উপ-বিভাগীয় প্রকৌশলী উপ সহকারী কর্মকর্তা শাহ জালাল রবিবার সকালে গণমাধ্যমে কর্মী ও তার অধীনস্থ লোকদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময়ে তিনি পৌরসভার মধ্য ৩টি ও পৌর সীমান্তবর্তী এলাকায় বয়রা স্লুইস গেটটি বন্ধ করে দেন। এলাকায় আর ইরি-বোরো ধান আবাদ ব্যাহত হবে না।
স্বস্তির নিঃশ্বাস ফেলে ধান চাষি অখিল মন্ডল, এনায়েত আলী, নুর আলী, আব্দুল গাজী, মিঠু সরদার সহ এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য মো. রশীদুজ্জামান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিবাদন জানান। পাউবো উপ সহকারী কর্মকর্তা মো. শাহাজালাল জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উর্ধ্বতন ‌ কর্তৃপক্ষের নির্দেশে ওই সকল স্লুইস গেট দিয়ে লবণ পানি উঠতে না পারে সে জন্য গেটগুলো বন্ধ করা হয়েছে। খোঁজ নিয়ে আরো জানা গেছে, ৮০ দশকে উপকূলীয় পাইকগাছার সমতলভূমি তে লবণ পানি উঠিয়ে চিংড়ি চাষ শুরু হয়। অল্প সময়ে অধিক মুনাফার লোভে এ ব্যবসা অতিদ্রুত প্রসার লাভ করে। ১৯৯৭ সালে পাইকগাছা পৌরসভা ঘোষণা হলে পৌর অভ্যন্তরে লবণ পানি উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু ঘের মালিকরা বিভিন্ন অসাধু উপায়ে চিংড়ি চাষ অব্যাহত রাখলে এ সংকট প্রকট আকার ধারণ করে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে ১৫ লাখ টাকার প্রসাধনীসহ গ্রেফতার ২
Next Article কাঁঠালিয়া এলজিইডি অফিসের কম্পিউটার অপারেটারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 4 hours ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 4 hours ago
লাইফস্টাইল

সারাদিন ক্লান্ত লাগে? নেপথ্যে থাকতে পারে এসব কারণ

By Online Desk 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

নগরীতে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি শুরু কাল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?