By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাইকগাছায় শিবসা ব্রিজের এ্যাপ্রোস সড়কের জায়গা অবৈধ স্থাপনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় শিবসা ব্রিজের এ্যাপ্রোস সড়কের জায়গা অবৈধ স্থাপনা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় শিবসা ব্রিজের এ্যাপ্রোস সড়কের জায়গা অবৈধ স্থাপনা

Last updated: 2023/07/22 at 3:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা  :  পাইকগাছা পৌর সদরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র শিবসা ব্রিজের এ্যাপ্রোস সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন কতিপয় ব্যক্তিরা। প্রায় দেড় যুগ ধরে কোটি কোটি টাকা মূল্যের এসকল সরকারি জায়গা জবর দখল করে আছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে দখলকারীদের এলজিইডি থেকে কয়েক দফা নোটিশ প্রদান করা হলেও কেউই আমলে নেয়নি। বহাল তবিয়াতে রয়েছেন অবৈধ দখলকারীরা। সর্বশেষ গত ১২ জুলাই এক সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ করার জন্য নোটিশ প্রদান করা হয়। ১৯ জুলাই বুধবার নির্ধারিত সময় শেষ হলেও কোন ব্যক্তিকে স্থাপনা অপসারণ করতে দেখা যায়নি। উল্লেখ্য, উপজেলা সদরের সাথে জেলা শহর, দেলুটি, সোলাদানা ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য উপজেলা সদরের প্রাণ কেন্দ্রেই শিবসা নদীর উপর শিবসা ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটি নির্মাণের লক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি থেকে ২০০৫ সালের দিকে এ্যাপ্রোস সড়ক নির্মাণের জন্য বাতিখালী মৌজায় ভূমি অধিগ্রহণ করা হয়।  সড়ক নির্মাণের পর সড়কের দুই পাশে ৩০ থেকে ৪০ ফুট করে অধিগ্রহণকৃত সরকারি জায়গা রয়ে যায়। এ জায়গা পর্যায়ক্রমে এলাকার কতিপয় ব্যক্তিরা অবৈধ স্থাপনা গড়ে তোলে। কেউ বাড়ি ঘর তৈরী করে বসবাস করছেন। অনেকেই আবার দোকান পাট নির্মাণ করে ভাড়া দিয়েছেন। এলজিইডি’র তথ্য অনুযায়ী সরকারি এ সম্পত্তির উপর একটি বেসরকারি মহিলা মাদ্রসাও রয়েছে। সরকারি এ সম্পদ উদ্ধারে দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে আসছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এ পর্যন্ত দখলকারীদের অবৈধ স্থাপনা অপসারণের জন্য ৪ বার নোটিশ প্রদান করা হয়েছে। প্রথম নোটিশ প্রদান করা হয়  ৮ডিসেম্বর ২০২১ এরপর ১৪ জুন ২০২২, তারপর ১১ মে ২০২৩, সর্বশেষ নোটিশ প্রদান করা হয় ১২ জুলাই ২০২৩ তারিখ জামির উপর থেকে অবৈধ স্থাপনা অপসারণ করার জন্য বলা হয়। নির্ধারিত সময় শেষ হলেও কাউকে স্থাপনা অপসারণ করতে দেখা যায়নি। এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান জানান, যারা আমাদের অধিগ্রহণকৃত জমির উপর অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন তাদেরকে আমরা ৪ বার নোটিশ প্রদান করেছি। সর্বশেষ নোটিশের নির্ধারিত সময়ও ইতোমধ্যে শেষ হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এলজিইডি’র এ কর্মকর্তা জানান। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, অধিগ্রহণকৃত জায়গা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। এখানে সরাসরি আমাদের হস্তক্ষেপ করার সুযোগ নাই। বিধায় এ ব্যাপারে এলজিইডি’র উর্ধ্বতন কর্তৃপক্ষকেই পরবর্তী ব্যবস্থা নিতে হবে।
সিনিয়র করেস্পন্ডেন্ট July 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটের নারকেল ছোবড়া যাচ্ছে ইউরোপ
Next Article রামপালে শিশুকে মধ্যযুগীয়ভাবে নির্যাতন : আটক ৩
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 9 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 10 hours ago
আন্তর্জাতিক

দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান

By Tanvir 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 9 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?