By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন ১ ফেব্রুয়ারি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন ১ ফেব্রুয়ারি
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন ১ ফেব্রুয়ারি

Last updated: 2025/01/31 at 1:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

কে হতে যাচ্ছেন সভাপতি?

পাইকগাছা প্রতিনিধি : আগামী পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ঐতিহ্যবাহী খুলনার পাইকগাছা ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। একজন হলেন সাবেক চারবারের সভাপতি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু ও আরেকজন হলেন বর্তমান সভাপতি জিএম শুকুরুজ্জামান।

নির্বাচনের শেষ মুহূর্তে সভাপতি পদে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এটা নিয়ে চলছে নানান গুঞ্জন। কে হবেন এবারের ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনের সভাপতি?
সভাপতি সম্পাদকসহ ১২ টি পদের বিপরীতে মোট ১৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সবগুলো পদই গুরুত্বপূর্ণ হলেও আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে সভাপতির পদটি। কে হতে যাচ্ছেন পরবর্তী সভাপতি, বর্তমান নাকি সাবেক? এনিয়ে চলছে নানান আলোচনাসহ চুলচেরা বিশ্লেষণ। সভাপতি পদের দু’জন প্রার্থীই দক্ষ অভিজ্ঞ এবং পরীক্ষীত। এবারের নির্বাচন দিয়ে পঞ্চম বারের মতো সভাপতি পদে নির্বাচন করছেন সাবেক সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু। এর আগে তিনি ৪ বার সভাপতি এবং ১ বার পরিচালক ছিলেন। ২০০৬ থেকে ২০০৯ সালে প্রথম বারের মতো সভাপতি নির্বাচিত হন। এরপর ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৩ বার সভাপতি ছিলেন। সমবায় সমিতির বিধি অনুযায়ী একজন ব্যক্তি টানা ৩ বার সভাপতি থাকলে চতুর্থ বার তিনি নির্বাচন করতে পারবেন না। এ কারণে ইচ্ছে থাকলেও ২০২১ সালের নির্বাচনে অংশ নিতে পারেননি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু। এবার আইনগত কোন বাধা না থাকায় এবং বেশিরভাগ সদস্যদের অনুরোধে আবারো সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোর্তজা জামান আলমগীর রুলু। অপরদিকে বিগত নির্বাচনে সভাপতি পদে প্রথমবারের মতো নির্বাচিত হন বর্তমান সভাপতি জিএম শুকুরুজ্জামান। অনেকেই মনে করছেন মোর্তজা জামান আলমগীর রুলু নির্বাচন না করায় জিএম শুকুরুজ্জামান নির্বাচনে সহজে জয়লাভ করেন। এবারের নির্বাচন তার জন্য খুব বেশি সহজ হবে না বলে মনে করছেন সমিতির সদস্য সহ সাধারণ ব্যবসায়ীরা।

জিএম শুকুরুজ্জামান এর আগে ১ বার সহ সভাপতি ও ২ বার পরিচালক ছিলেন। নির্বাচনের শেষ মুহূর্তে এসব হিসেব নিকেশ করছেন সমিতির সদস্যরা। জয়ের ব্যাপারে দু’জনই আশাবাদী হলেও হিসেব নিকেশ এবং জনমত জরিপে শেষ মুহূর্তে জনপ্রিয়তায় রুলু অনেকটাই এগিয়ে রয়েছেন বলে ধারণা করছেন ভোটাররা। ব্যক্তিগত জীবনে তিনি শিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি ব্যবসার পাশাপাশি আইন পেশায় নিয়োজিত রয়েছেন। সমিতির উন্নয়নে তার অনেক অবদান রয়েছে। ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি ছাড়া ও তিনি বিভিন্ন ব্যবসায়ী সমবায় সমিতির উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। এছাড়া বিগত দিনে সভাপতি না থাকাকালীন সময়েও তিনি সবসময় ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সব ধরনের সার্বিক সহযোগিতা করে গেছেন। এসব কারণে ঐতিহ্যবাহী ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি পদের নির্বাচনে তিনি এগিয়ে থাকবেন এমনটাই মনে করছেন সদস্য সহ সাধারণ ব্যবসায়ীরা। নির্বাচনে ৯৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চুড়ান্ত ফলাফল কি হয় সেটা দেখার জন্য পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সদস্যরা ভোটের মাধ্যমে সমিতির পরবর্তী সভাপতি নির্ধারণ করবেন এমন প্রত্যাশা ব্যবসায়ীসহ সর্বসাধারণের।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 31, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবন রক্ষায় কার্যকারী ব্যবস্থার অভাব
Next Article শ্যামনগরে চিংড়িঘের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষিরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 14 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?