By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাইকগাছায় সড়ক যথাযথ মানে উন্নতিকরণে মতবিনিময় কর্মশালা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় সড়ক যথাযথ মানে উন্নতিকরণে মতবিনিময় কর্মশালা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় সড়ক যথাযথ মানে উন্নতিকরণে মতবিনিময় কর্মশালা

Last updated: 2025/01/26 at 5:05 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

পাইকগাছা প্রতিনিধি : “বেতগ্রাম- তালা-পাইকগাছা – কয়রা সড়ক যথাযথ মানে উন্নতিকরণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল সংযুক্ত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি (অতিরিক্ত সচিব) মহাপরিচালক কানিজ মওলা। সভাপতিত্ব করেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তানিমুন। স্বাগত বক্তৃতা করেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমডি (উপসচিব) উপ-পরিচালক মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ভার্চুয়াল সংযুক্ত আইএমডি (উপসচিব) পরিচালক মোছা. নাজমা নাহার, ইউএনও ও প্রশাসক মাহেরা নাজনীন, টিম লিডার ইঞ্জি. মো. আবুল কাদের, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, ইঞ্জি. শফিকুল ইসলাম। ইএসিআর সার্ভিসেস এর নির্বাহী পরিচালক ইয়াসিন আরাফাত এর সঞ্চালনায় বক্তৃতা করেন, এসডিই-১, আরএইচডি সাগর সৈকত মন্ডল, এসএই-১ আরএইচডি মো. রাশিদুল রেজা, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, পৌর বিএনপি’র আহ্বায়ক সেলিম রেজা লাকি, শিক্ষক মো. সাইদুর রহমান, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, ঠিকাদার শফিয়ার রহমান, সাইফুল ইসলাম, মো. আ. সালাম, পরিবহণ সমিতির সেক্রেটারি মো. আবু সাদ, সাহাজাহান কবির, ইমাম মো. আবুল হাসান, হুরায়রা বাদশা, রত্না, নাজনীন নাহার প্রমুখ। এসময় পরিবহন সমিতির সদস্য, শিক্ষক শিক্ষার্থী, ঠিকাদার, ব্যবসায়ী, চাকুরীজীবী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। “বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক যথাযথ মানে উন্নীতকরণ (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্প প্রকল্পটি জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২৫ পযর্ন্ত বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়। ডিসেম্বর ২০২৪ পর্যন্ত প্রকল্পের আর্থিক অগ্রগতি ৫৭.০৫% (২১,৬৫১ লক্ষ টাকা) এবং ভৌত কাজের অগ্রগতি ৬৪.৫০%। কর্মশালায় সড়ক নির্মাণ কাজের মান উন্নয়ন, দুই লেন এ উন্নীতকরণ, বাক সরলীকরণ, কাজের ধীর গতি, ট্রাফিক ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে উঠে এসেছে। কপিলমুনি ও আগড়ঘাটা সহ সংশ্লিষ্ট এলাকার রাস্তা ভেঙে পড়েছে, যা দ্রুত মেরামত করা অত্যন্ত জরুরি। অংশীজনগণ মনে করেন, এ রাস্তাটির কাজ দ্রুত শেষ করা প্রয়োজন। তারা আরও উল্লেখ করেন যে, রাস্তার বাঁকগুলো সরলীকরণ করা এবং রোড সাইনগুলো দৃশ্যমান করা হলে দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে হ্রাস পাবে। তাদের মতে, রাস্তার উন্নয়ন সম্পন্ন হলে বিনিয়োগ ও বাণিজ্য কার্যক্রমের ব্যাপক প্রসার ঘটবে। বিশেষ করে মৎস্য ও তরমুজ ব্যবসার মতো স্থানীয় অর্থনৈতিক কার্যক্রম আরও বিস্তৃত ও সমৃদ্ধ হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 26, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খোকসা প্রতিবন্ধীদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
Next Article দিঘলিয়ায় ‘নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ’ পটগান অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 37 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 43 minutes ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 46 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 43 minutes ago
খুলনামহানগর

খুলনায় ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?