পাইকগাছা অফিস : পাইকগাছায় বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা সমবায় সমিতির নামে একের পর এক সুদে ব্যবসা আর অর্থ আত্মসাতের অভিযোগ উঠছে। নিয়মনীতির তোয়াক্কা না করে সমবায় সমিতির লাইসেন্স নিয়ে সহজ-সরল গ্রাম্য নারী ও পুরুষের কাছ থেকে বিভিন্ন লোভনীয় মুনাফার কথা বলে সঞ্চয় সংগ্রহ করে। সেই টাকা চড়া সুদে ঋণ বিতরণের মাধ্যমে চলছে সমবায় ব্যবসা। আবার সমিতির কর্তা ব্যক্তিরা নিজেদের পকেটে ভরছে কাড়ি কাড়ি টাকা। নিজেদের মধ্যেও দ্বন্দ্বে আবার ফাঁসও হচ্ছে সেই অর্থ সাথে কাহিনী।
পাইকগাছা উপজেলার দেলুটি ইউপির জিরবুনিয়া গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও ম্যানেজারের বিরুদ্ধে ২৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেলা সমবায় অফিসে লিখিত অভিযোগ করেছেন সাধারণ সম্পাদক। অনিয়মের অভিযোগ পেয়ে জেলা সমবায় কার্যালয় থেকে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সমিতির সভাপতি ও ম্যানেজারের নানা অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক জেলা সমবায় কার্যালয়ে অভিযোগ করেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত