
ডুমুরিয়া প্রতিনিধি : সাংবাদিক শেখ মোসলেহ উদ্দিন বাদশা ঈদুল আযহার দিন গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি বেশ কিছু দিন মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সভাপতি কাজী আব্দুল্লাহ, মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জি, অরুণ দেবনাথ, আব্দুল লতিফ মোড়ল, সুব্রত ফৌজদার, এস রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম মুকুল, শেখ আব্দুস সালাম, গাজী মাসুম, সেলিম মোড়ল, আক্তারুজ্জামান লিটন, এসএম মাহাবুবুর রহমান, জি,এম ফিরোজ, গাজী নাসিম। সাংবাদিক শেখ মোসলেহ উদ্দিন বাদশা ছিলেন একজন সৎ, নিষ্ঠা ও নির্ভিক সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার অকাল মৃত্যুতে আমরা একজন সাহসী কলমযোদ্ধা হারালাম।