By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের জন্মবার্ষিকী পালিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের জন্মবার্ষিকী পালিত
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের জন্মবার্ষিকী পালিত

Last updated: 2023/11/04 at 6:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

পাইকগাছা অফিস : পাইকগাছায় নানা কর্মসুচির মধ্যে সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শুরুতেই সাহিত্যিকের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, পদক, সম্মাননা পত্র, কবিতা আবৃতি ও পুরস্কার প্রদান করা হয়। কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) এর সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান। কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরণ কুমার সাধু, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, কওসার আলী জোয়াদ্দার, আব্দুল মান্নান ও কাজল কান্তি বিশ্বাস, শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুরাইয়া বানু ডলি, অ্যাড. শফিকুল ইসলাম কচি, অধ্যাপক অব: সুরঞ্জন রায়, শিক্ষক নাজমুন নাহার বিউটি। বক্তৃতা করেন, কবি রোজি সিদ্দিকী, অসীম রায়, এম জালাল উদ্দিন, আব্দুল মজিদ, গাজী আব্দুল আলিম, রাজু আহম্মেদ, রাবেয়া আক্তার মলি প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষার্থীসহ এলাকার সুধিজন। অনুষ্ঠানে শিক্ষা ও গবেষণনায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য অধ্যাপক সুরঞ্জন রায় কে কাজী ইমদাদুল হক স্মৃতি পদক ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। মাধ্যমিক স্কুল পর্যায়ে কাজী ইমদাদুল হকের জীবনী রচনা প্রতিযোগীতায় প্রথম স্থান আফরা ইয়াসমিন অহনা, দ্বিতীয় স্থান আজমিরা থাতুন ও তৃতীয় স্থান অধিকার করেন সিমলা নাহার। এছাড়াও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ৫২ জন প্রতিযোগি ছাত্র- ছাত্রী কে পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদ ২০০২ সাল থেকে সাহিত্যিকের জন্মদিন ও মৃত্যু দিবস পালন করে আসছে। ২০১৭ সাল থেকে কাজী ইমদাদুল হক স্মৃতি পদক ও সম্মাননা সনদ প্রদান করছে।
অনুষ্ঠানে বক্তারা, উপমহাদেশের কৃতি সন্তান ও সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের জন্মজয়ন্তী জাতীয় ভাবে পালন, সাহিত্যিকের পৈত্রিক বেদখলীয় জমি উদ্ধার পূর্বক কমপ্লেক্স নির্মাণ ও পাঠ্যপুস্তকে তার জীবনী এবং আব্দুল্লাহ উপন্যাস পুনরায় অন্তর্ভূক্ত করার দাবী জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় উপজেলা বিএনপির সভাপতিসহ গ্রেফতার ৪৫
Next Article শার্শায় জেএসএস’র আলোচনা সভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 7 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?