পাইকগাছা অফিস : পাইকগাছায় ৪ কেজি গাঁজা উদ্ধারসহ ফারুক হোসেন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গ্রেফতারকৃত ফারুক হোসেন উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামের বদরউদ্দীন গাজীর ছেলে।
পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় এসআই সাদ্দাম হোসেন, এএসআই শেখ পলাশ, মঞ্জুরুল ও কনস্টেবল ইমরান, অনুপম ও নুরআলম গোপন সংবাদের ভিত্তিতে ফারুকের বাড়ির রান্না ঘরে মাটিতে পুতে রাখা প্লাস্টিকের বালতি থেকে ৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেন।
গাঁজাসহ ফারুকের গ্রেফতারের কথা জানিয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, সে একজন চিহ্নিত মাদক কারবারী। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। তবে ফারুককে হাতে-নাতে গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত