By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাইকগাছার উন্নয়নে যুক্ত হচ্ছে ৭টি রাস্তা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছার উন্নয়নে যুক্ত হচ্ছে ৭টি রাস্তা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছার উন্নয়নে যুক্ত হচ্ছে ৭টি রাস্তা

Last updated: 2023/05/22 at 12:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

পূণ্য চন্দ্র মন্ডল, পাইকগাছা : “শেখ হাসিনার মূলনীতি, গ্রাম-শহরের উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যুক্ত হতে চলেছে আরও ৭টি নতুন রাস্তা। আগামী ২২-২৩মে সবকিছু ঠিক থাকলে উক্ত ৭টি প্রকল্পের টেন্ডার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ঠ সূত্র জানায়, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২২-২৩ অর্থ বছরে গৃহীত ২ টি প্যাকেজে (এইচ বিবি দ্বারা উন্নয়ন) এ প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রাক্কলন তার অনুমোদন দিয়েছেন।

অনুমোদিত প্রকল্পগুলো হল:

পাইকগাছার গড়ইখালী ইউপি’র আমিরপুর খেয়াঘাট হতে বগুড়ারচক স্কুল ভায়া আমিরপুর বালিকা বিদ্যালয় সড়ক। (১৬৩০ মিঃ এইচ বিবি দ্বারা উন্নয়ন)। যার ব্যয় ধরা হয়েছে-১ কোটি ১ লাখ ৮৩ হাজার ৩শ’ টাকা।

গড়ইখালী কলেজ খেয়াঘাট মোড় হতে হোগলারচক হয়ে আমিরপুর অভিমুখি (১০৮০-২৭১০ মিঃ) রাস্তা। ব্যয় ১ কোটি ২০ লাখ ৩৪ হাজার টাকা ধরা হয়েছে। কপিলমুনি’র গোলাবাড়ী মালোপাড়া নোয়াকাটি আর এন্ড ডিপিএস -১০০০ মিঃ সড়ক। যার ব্যয় ৬০ লাখ ৮০ হাজার টাকা ধরা হয়েছে। গদাইপুর কার্তিকের মোড় হতে লতার শংকরদানা সড়ক-১০০০ মিঃ এইচবিবি দ্বারা উন্নয়ন। ব্যয় ৫৯ লাখ ২৮ হাজার ৩৮২ টাকা ধরা হয়েছে।

চাঁদখালীর হাড়িয়ারডাঙ্গা ব্রীজ চকচাঁদমুখি ভায়া কাটাবুনিয়া সরকারী প্রাইমারী স্কুল পর্যন্ত-২৫৮৮ মিঃ। ব্যয় ১ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার টাকা ধরা হয়েছে। লতার আন্ধারমানিক বাজার হতে বাইনচাপড়া খেয়াঘাট পর্যন্ত ১১৮০ মিঃ সড়ক। যার ব্যয় ৬০ লাখ ২৯ হাজার টাকা ধরা হয়েছে।

দেলুটি’র ফুলবাড়িয়া বাজার হতে দারুন মল্লিক খেয়াঘাট পর্যন্ত ৩৮০০-৫৭৩০ মিঃ সড়ক। যার ব্যয় ১ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকা ধরা হয়েছে।

প্রতিবেদনকালে সরেজমিনে উপজেলার স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, অনুমোদিত ওই সকল প্রকল্পগুলো বাস্তবায়ন হলে উপজেলার সর্বোত্র যোগাযোগ ব্যবস্থায় আসবে আমুল পরিবর্তন। ফলে স্থানীয় অর্থনীতিতেও বইবে সু-বাতাশ এমন প্রত্যাশা স্থানীয়দের।

এ ব্যাপারে গড়ইখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র মন্ডল বলেন, স্বাধীনতার ৫০ বছরে অনেক এমপি ও ইউপি চেয়ারম্যানদের বদল হলেও অদ্যাবধি ঘোষখালী নদী সংলগ্ন হোগলারচকের মাটির রাস্তাটির কথা কেউ ভাবেনি। এখন এ রাস্তা পাকা হতে চলেছে। এ ব্যাপারে স্থানীয় বর্তমান চেয়ারম্যানের অবদানের কথা স্বীকার করে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করায় খুলনা ৬ (পাইকগাছা-কয়রা) আসনের এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু সহ উন্নয়নের কারিগর স্মার্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

স্থানীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বর্তমানে তার নির্বাচনী এলাকায় হাজার-হাজার কোটি টাকার মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে উল্লেখ করে ইতোমধ্যে উপজেলায় বহু নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছেন দাবি করে প্রকল্পভুক্ত ৭টি রাস্তার কাজ যথা সময়ে শুরু হবে বলে জানিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নোবেলকে কারাগারে আটক রাখার আবেদন
Next Article ৩০নং ওয়ার্ড শ্রমিক লীগের কর্মীসভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?