
পাইকগাছা প্রতিনিধি :পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারী বুধবার বিকালে চাঁদখালী গরুর হাটের মাঠে চাঁদখালী ইউনিয়ন বিএনপি এ জনসভার আয়োজন করে। বিএনপি নেতা সরদার আলাউদ্দীন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন খুলনা -৬ (পাইকগাছা-কয়রা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. মোঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, সদস্য সচিব এসএম ইমদাদুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, বিএনপি নেতা মনিরুল ইসলাম মনি মোল্লা, আসাদুজ্জামান ময়না। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্লা ইউনুস আলী ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নাজমুল হুদা মিন্টু'র সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তৃতা করেন, বিএনপি নেতা জুলফিকার মোড়ল, আব্দুল কাদের, হাবিবুর রহমান বেলাল, বিশ্বজিৎ সাধু, আব্দুস সালাম খান, ইউনিয়ন মহিলা দলের সভাপতি রেহানা পারভীন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, লুৎফর রহমান সরদার, আমিন উদ্দিন শেখ, রজব আলী গাজী, হাতেম আলী সরদার, এসএমএ বারী, হাবিবুর রহমান হবি, জিবারুল ইসলাম, আব্দুল মান্নান সানা, নজরুল ইসলাম, শেখ ইব্রাহিম, আব্দুর রহিম, জহুরুল ইসলাম, আব্দুল হান্নান গাজী, ইলিয়াস হোসেন, রবিউল ইসলাম, হাবিবুর রহমান জুয়েল, রনজু সরদার, ওবায়দুল্লাহ মীর, মীর আজিজুর রহমান বাবু, হুমায়ুন কবির, সালমান হাবিব চয়ন, সেলিম গাইন, শেখ জিয়া উদ্দিন, ইসমাঈল মালী, হরমুচ গাজী, সবুজ সরদার, সালেক সরদার হাফিজুর রহমান চুন্নু, হাবিবুর রহমান সানা, ইবাদুল শেখ ও অভি বাদশা। জনসভায় অবহেলিত নির্বাচনী এলাকার উন্নয়নে আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহবান জানান বক্তারা।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত