By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাইকগাছার দেলুটিতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছার দেলুটিতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছার দেলুটিতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

Last updated: 2025/02/20 at 7:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

পাইকগাছা অফিস : কৃষিকাজ উন্নয়নে জলাবদ্ধতা নিষ্কাশন, তরমুজ সহ অন্যান্য ফসল উৎপাদন সহ মিষ্টি পানির জলাধার তৈরিতে পাইকগাছার দেলুটিতে প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ্যের ‘মুচিয়ার ও মুচিমারা’ দুই খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সমন্বিত পানি ব্যবস্থাপনার আওতায় দেলুটি ইউনিয়নের কালিনগর সাধুর ঘাটে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল এর সভাপতিত্বে খাল দু’টির পুনঃ খনন কাজে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ। এসময় অন্যান্যের মধ্যে ইউপি সদস্য সুকুমার কবিরাজ, রামচন্দ্র টিকাদার, রিংকু রায়, পলাশ রায়, মেরী রাণী সরদার সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষকরা জানান, খালটি ভরাট হয়ে যাওয়ায় বোরো মৌসুমে জমিতে পানি সরবরাহ করা যাচ্ছিল না। এছাড়া মিষ্টি জলের অভাবে তরমুজ সহ অন্যান্য ফসল চাষাবাদে খুবই সমস্যা হতো। ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল বলেন, জনগুরুত্বপূর্ণ এ খাল পুনঃখননে এঅঞ্চলের কৃষি ও মৎস্য খাতে ব্যাপক সাফল্য অর্জিত হবে। বৃষ্টির সময় জলাবদ্ধতা থাকবে না, সহজে পানি নিষ্কাশন হবে। তরমুজ সহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য মিষ্টি জলের জলাধার তৈরি হবে। খাল দু’টি পুনঃখননে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির পূরণ হবে। এর ফলে অঞ্চলের মানুষের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি, বেকারত্ব নিরসন ও কর্মসংস্থানের সৃষ্টি সহ সরকারের রাজস্ব আয় বাড়াতে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মহেশপুরে শিশু ধর্ষনের অভিযোগে আটক ১
Next Article ১৬ বছর পর বিসিএস ক্যাডারে চাকরি ফিরে পেলেন দুই ভাই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 14 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?