পাইকগাছা অফিস : পাইকগাছা পৌরসভার সুপেয় পানি নিশ্চিত করণের লক্ষ্যে পৌরসভার পার্শ্ববর্তী ৭নং গদাইপুর ইউনিয়ন থেকে নতুন পানির সোর্সের পাইপলাইন স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে গদাইপুরে প্রধান অতিথি হিসেবে সম্প্রসারিত পানির পাইপ লাইনের স্থাপন কাজের উদ্বোধন করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। এসময়ে প্যানেল মেয়র এসএম তৈয়বুর রহমান ও কবিতা রানী দাশ, কাউন্সিলর আসমা আহম্মেদ, ইউপি সদস্য শেখ খোরশেদুজ্জামান, শেখ হারুনার রশীদ ও সাবেক জগন্নাথ দেবনাথ, নূর আহমদ, লিটু শেখ, পানি শাখার শাহিনুর রহমান, জিয়াউর রহমান প্রমুখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত