বিজ্ঞপ্তি : পাইকগাছা পৌরসভা বিএনপির সাংগঠনিক সভা রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান। পৌরসভার নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা যুগ্ম-আহবায়ক সাইফুর রহমান মিন্টু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, অধ্যাপক মনিরুল হক বাবুল, এসএম শামীম কবির, কেএম আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা সভাপতি ডাঃ আব্দুল মজিদ, এড. আব্দুস সাত্তার, শাহাদাৎ হোসেন ডাবলু, মোল্লা সাইফুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা সদস্য মোঃ সাইদুজ্জামান খান, রাহাত আলী লাচ্চু, মোল্লা কবির হোসেন, আব্দুল মান্নান মিস্ত্রী, খান ইসমাইল হোসেন, মোঃ জাবেদ হোসেন মল্লিক, মোঃ মোস্তফা মোড়ল, এ কে আজাদ আমিন, মোঃ আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, আঃ মজিদ গোলদার, মোঃ শফিক মোল্লা, মোঃ মোহর আলী ও দেবেন কুমার ঘোষ প্রমুখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত