By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাইকগাছা রাস্তা নির্মানের সরকারি ইট ইউপি সদস্যের বাড়ি নেওয়ার অভিযোগ : নেপথ্যে পিআইও কর্মকর্তা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছা রাস্তা নির্মানের সরকারি ইট ইউপি সদস্যের বাড়ি নেওয়ার অভিযোগ : নেপথ্যে পিআইও কর্মকর্তা
খুলনা

পাইকগাছা রাস্তা নির্মানের সরকারি ইট ইউপি সদস্যের বাড়ি নেওয়ার অভিযোগ : নেপথ্যে পিআইও কর্মকর্তা

Last updated: 2026/03/02 at 2:22 PM
জন্মভূমি ডেস্ক 1 hour ago
Share
SHARE

শাহরিয়ার কবির, পাইকগাছা  : খুলনা জেলার পাইকগাছা উপজেলায় রাস্তা নির্মানের সরকারি ইট ইউপি সদস্যের বাড়ি নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ৬ নং লস্কর ইউনিয়নে সরকারি ইট আত্মসাতের ঘটনাটি ঘটেছে। এদিকে, সরকারি ইট আত্মসাৎ করার ঘটনায় উপজেলা পিআইও কর্মকর্তা যোগসাজশ রয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।

স্থানীয় সূত্র জানিয়েছে, ইউনিয়নের রেজাউল মোল্লার বাড়ি থেকে কুড়ুলিয়া অভিমুখে প্রায় ৬০০-৭০০ ফুট ডাবল ইটের সোলিং নির্মাণের জন্য বরাদ্দকৃত সরকারি ইট মোফাজ্জেল হোসেন নিজের বাড়িতে মজুদ করছেন। মানুষজন জিজ্ঞাসা করলে ইট নিজের ক্রয় করা বলে জানান তিনি। তার এই অপকর্মে পিআইও অফিসের প্রধান কর্মকর্তা রাজীব বিশ্বাস প্রশ্রয় দিয়েছেন মোটা অংকের অর্থের বিনিময়ে। এছাড়া একাধিক প্রকল্পের সরকারি অর্থ আত্মসাতে পিআইও কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যবহার করছেন।

পিআইও অফিসের একাধিক সূত্র জানায়, শুধু ইট নয় পিআইও কর্মকর্তা রাজীব বিশ্বাস বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের ব্যবহার করে যোগসাজসে প্রকল্পের নামে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। কোন জবাবদিহিতা না থাকায় উপজেলা পিআইও কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উন্নয়নের নামে দেদারসে সরকারি অর্থ আত্মসাৎ করছেন। নিম্ন মানের প্রকল্প বাস্তবায়নসহ প্রকল্প থেকে ২০-২৫ শতাংশ টাকা রাজীব বিশ্বাস ও তার সিন্ডিকেট নিয়ে থাকেন। প্রকল্প থেকে কেউ টাকা দিতে না চাইলে রাজীব বিশ্বাস নানান ধরনের হুমকি ও বিল আটকে দেয়ার ভয় ভীতি দেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, সরকারি অর্থ আত্মসাৎ এর কারণে এলাকায় প্রকৃত উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে এবং সাধারণ মানুষ এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের দাবি উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার না হয়ে অনিয়মের মাধ্যমে অপচয় ও লুটপাট চলছে। তারা আরো বলেন পূর্ববতী কিছু কর্মকর্তার সময় থেকে যে অনিয়মের ধারা শুরু হয়েছিল বর্তমান দায়িত্বশীলদের একটি অংশ সেই একই পথ অনুসরণ করছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ৬নং লস্কর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য এসএম মোফাজ্জল হোসেন বলেন,”রাস্তার কাজের জন্য এই ইট আনার সময় আমার ভাইয়ের কেনা ইটও একই সঙ্গে নিয়ে আসা হয়েছে। আমি সব সময় এভাবে মানুষের ইট আনি। এখানে কোন অনিয়ম হয়নি।

এ বিষয়ে জানতে পাইকগাছা উপজেলার পিআইও কর্মকর্তা রাজীব বিশ্বাসের ফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। এমনকি সরাসরি বক্তব্য নিতে কয়েকদফা অফিসে যেয়ে তাকে পাওয়া যায়নি।

এদিকে, পিআইও কর্মকর্তার অনুপস্থিতি ও তাকে না পাওয়ার বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী’র কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

জন্মভূমি ডেস্ক March 2, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় অবৈধভাবে হ্যাচারি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
Next Article দাকোপে কামমারী খাল পুনঃখননের উদ্বোধন
আরো পড়ুন
খুলনা

খুলনায় নারী আসনে মনোনয়ন প্রত্যাশী লিপিকা সরকার

By জন্মভূমি ডেস্ক 29 seconds ago
বাগেরহাট

শরণখোলায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত: গ্রেফতার ৩

By জন্মভূমি ডেস্ক 18 minutes ago
খুলনা

রূপসার জাবুসায় গুপিয়ার খালের গই ঘরে আগুন

By জন্মভূমি ডেস্ক 21 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

খুলনায় নারী আসনে মনোনয়ন প্রত্যাশী লিপিকা সরকার

By জন্মভূমি ডেস্ক 30 seconds ago
খুলনা

রূপসার জাবুসায় গুপিয়ার খালের গই ঘরে আগুন

By জন্মভূমি ডেস্ক 21 minutes ago
খুলনা

রূপসায় মৎস্য ঘের থেকে চুরি সংঘটিত

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?