By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাইক্রফটের ক্ষমা চাওয়া আমাদের একটি জয়: রমিজ রাজা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > পাইক্রফটের ক্ষমা চাওয়া আমাদের একটি জয়: রমিজ রাজা
খেলাধূলা

পাইক্রফটের ক্ষমা চাওয়া আমাদের একটি জয়: রমিজ রাজা

Last updated: 2025/09/18 at 4:10 PM
জন্মভূমি ডেস্ক 7 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ক্ষমা চাওয়াকে পাকিস্তান ক্রিকেটের ‘নৈতিক জয়’ হিসেবে দেখছেন সাবেক ক্রিকেটার ও সাবেক বোর্ড প্রধান রমিজ রাজা। যদিও তার অভিযোগ, পাইক্রফটকে বারবার ভারত নিজেদের স্বার্থে ব্যবহার করে আসছে।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে টসের আগে ও পরে করমর্দন না করার ঘটনায় ম্যাচ রেফারি পাইক্রফটের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তোলে পাকিস্তান। অভিযোগ ছিল, হাত না মেলানোর পরামর্শ দিয়েছিলেন পাইক্রফট নিজেই। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে প্রত্যাহার করার দাবি জানায়। পরবর্তী সময়ে জরুরি বৈঠক ডাকে পিসিবি।
এসব নিয়ে রমিজ বলেন, এটা আমাদের জন্য একটি জয়। পরিস্থিতি খুবই সঙ্কটপূর্ণ ছিল। আবেগের জোয়ার বয়ে যাচ্ছিল। আমি খুশি যে, আবেগপ্রবণ কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। টুর্নামেন্ট বর্জন করলে দেশের ক্রিকেটের বড় ক্ষতি হতো। এই হতাশা-ক্ষোভ যেন মাঠে ইতিবাচক প্রভাব ফেলে।
ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সূর্যকুমার যাদব জয়টি ভারতের সেনাবাহিনী ও পেহেলগাম হামলার শিকার পরিবারদের উৎসর্গ করেন। বিষয়টি নিয়েও আপত্তি জানিয়েছেন রমিজ। পাইক্রফট ভারতীয় দলের খুব প্রিয়, এমনটাও মনে করছেন রমিজ।
তিনি বলেন, আমার সবচেয়ে বড় আপত্তির জায়গা, ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে যা বলা হয়েছে। ক্রিকেট যদি রাজনৈতিক আঙিনায় পরিণত হয়, তাহলে কিছুই অর্জন করা যাবে না।
ম্যাচ রেফারি পাইক্রফটকে নিয়েও ক্ষোভ ঝাড়তে গিয়ে রমিজ বলেন, অ্যান্ডি পাইক্রফট ভারতীয় দলের খুব প্রিয়। ভারতের ৯০টি ম্যাচে দায়িত্ব পালন করেছে সে। এটা নির্লজ্জ, একতরফা এবং এটা হওয়া উচিত নয়। এটা তো একটা নিরপেক্ষ জায়গা হওয়া উচিত।
তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সংখ্যায় পাইক্রফট সবচেয়ে বেশি ছিলেন সাউথ আফ্রিকার (১৩৫টি) ম্যাচে। এরপর শ্রীলঙ্কা (১৩২), ভারত (১২৪), পাকিস্তান (১০২), ইংল্যান্ড (১০৭), বাংলাদেশ (৮৩) ও অস্ট্রেলিয়ার (৮০) ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।

জন্মভূমি ডেস্ক September 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দিশা পাটানির বাড়িতে হামলাকারী পুলিশের গুলিতে নিহত
Next Article কোটি টাকার স্বর্ণবারসহ এক পাচারকারী আটক
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

আইপিএল খেলার অনুমতি না দেওয়ায় বোর্ডের বিরুদ্ধে ক্রিকেটারের মামলা

By Nayon Islam 11 hours ago
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 2 days ago
খেলাধূলা

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?