By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ অর্থনীতিতে ভূমিকা রাখবে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ অর্থনীতিতে ভূমিকা রাখবে
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ অর্থনীতিতে ভূমিকা রাখবে

Last updated: 2023/07/26 at 12:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সনাতন পদ্ধতি বাদ দিয়ে সর্বাধুনিক পদ্ধতিতে গভীর সমুদ্র থেকে তেল খালাসে কক্সবাজারের মহেশখালীতে বাস্তবায়ন করা হয়েছে ‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন’ প্রকল্প। এটির মাধ্যমে মহেশখালী দ্বীপের পশ্চিম পাশে গভীর সমুদ্রে স্থাপিত বয়া থেকে পাইপলাইনের মাধ্যমে তেল খালাস করা হবে। এই তেল পাইপলাইনের মাধ্যমে ১১০ কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে যাবে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল)। ইতোমধ্যে প্রকল্পটির ৯৭ শতাংশ কাজ শেষ হয়েছে। ৭ হাজার ১৪০ কোটি টাকার এই প্রকল্পটি চালু হলে প্রতি বছর ৯ মিলিয়ন টন তেল খালাস করা যাবে। কমিশনিং ও টেস্টিং শেষে চলতি বছরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকল্পটি উদ্বোধনের কথা রয়েছে। গত ২ জুলাই সৌদি আরব থেকে আনা ৮২ হাজার টন ক্রুড অয়েল পরীক্ষামূলক খালাস কার্যক্রম শুরু হয়। পাইপলাইনে ত্রুটির কারণে চালু হওয়ার ৩ দিনের মাথায় সমুদ্রের তলদেশ দিয়ে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে জানা গেছে, সবকিছু ঠিক করে দ্রুতই আনুষ্ঠানিকভাবে তেল খালাস কার্যক্রম শুরু হবে। পাইপলাইনে তেল খালাসের এই প্রকল্প নিঃসন্দেহে দেশের বড় অর্জন। এই প্রকল্প জ¦ালানি খাতের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করবে বলে মনে করি। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলে বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা। ১২ দিনের কাজ হবে ৪৮ ঘণ্টায়। ৫০ হাজার ঘনমিটারের ৩টি ও ৩০ হাজার ঘনমিটারের ৩টি ট্যাঙ্কে তেল মজুত রাখা যাবে। যা সংকটকালেও কাজে আসবে। আগে বহির্নোঙরে লাইটারিংয়ের মাধ্যমে একটি জাহাজ থেকে তেল খালাস করতে সময় লাগত ১১-২০ দিন। অতিরিক্ত সময় বসে থাকার জন্য জাহাজপ্রতি দিনে ৩০-৪০ হাজার ডলার খরচ হতো। এই প্রকল্পের ফলে এসব টাকা সাশ্রয় হবে। রিজার্ভ সমৃদ্ধ হবে। নতুন প্রকল্পের আওতায় পাইপলাইনের মাধ্যমে মাত্র দুদিনের মধ্যে প্রায় ১ লাখ টন জ্বালানি তেল খালাস সম্ভব হবে। লাইটার জাহাজে লোড-আনলোডের সময় তেলের যে অপচয় হতো সেটি রোধ হবে, ফলে পরিবেশের ক্ষতি হবে না। এছাড়া ছোট ছোট লাইটার জাহাজের কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হতো। এদিক থেকেও পরিবেশ দূষণের ক্ষতি কমবে। পাইপলাইনে তেল খালাস পদ্ধতি অধিক নিরাপদ। এতে বহু মানুষের কর্মসংস্থানও হবে। প্রকল্পটি মহেশখালীতে হওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে এখানকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। সব মিলিয়ে এই প্রকল্প জ্বালানি খাতের জন্য আশীর্বাদ- সন্দেহ নেই। অগ্রাধিকারভিত্তিক এই প্রকল্পের জন্য প্রধানমন্ত্রীকে আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করি, এই প্রকল্পের সুফল দেশের অর্থনীতিকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং বিপুল বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। বছরের বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় আমাদের। আমরা আশাবাদী যে, প্রকল্পটির বাস্তবায়ন হলে প্রাকৃতিক দুর্যোগের সময় জ্বালানি খালাসে প্রতিবন্ধকতা দূর হবে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে। মোটকথা, দেশের আমদানি-নির্ভর জ্বালানি তেল সরবরাহে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নলতায় স্কুলছাত্র হত্যা মামলা : প্রধান শিক্ষকসহ ৪ শিক্ষকের দুই দিনের রিমান্ড মঞ্জুর
Next Article অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরুন: প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি

By জন্মভূমি ডেস্ক 4 minutes ago
বাগেরহাট

ফকিরহাটে ২০ টন সুপরি উদ্ধার, ৩ জনের বিরুদ্ধে মামলা

By জন্মভূমি ডেস্ক 7 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

By Online Desk 55 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

By Online Desk 55 minutes ago
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Online Desk 57 minutes ago
আন্তর্জাতিকসর্বশেষ খবর

খামেনি ও পেজেশকিয়ানের অবস্থান লক্ষ্য করে ইরানে যৌথ হামলা

By Online Desk 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?