By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাকিস্তানকে জিতিয়ে ১০ লাখ রুপি প্রাইজমানি পাচ্ছেন ফখর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > পাকিস্তানকে জিতিয়ে ১০ লাখ রুপি প্রাইজমানি পাচ্ছেন ফখর
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানকে জিতিয়ে ১০ লাখ রুপি প্রাইজমানি পাচ্ছেন ফখর

Last updated: 2023/11/05 at 1:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ডের কাছে হারলেই বিশ্বকাপে সেমিফাইনালের যাবতীয় আশা শেষ হয়ে যেত পাকিস্তানের। ঠিক এমন ম্যাচে তাণ্ডব চালিয়ে পাকিস্তানকে জেতাতে অবদান রেখেছেন ওপেনার ফখর জামান। কিউইদের ৪০১ রানের পরও পাকিস্তান বৃষ্টি আইনে জিতেছে ফখরের ব্যাটিং তাণ্ডবেই। ৮৬ বলে করেছেন অপরাজিত ১২৬ রান! যার ব্যাটিং ম্লান করে দিয়েছে কিউই ব্যাটার রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিকেও।

ফখরের অবিশ্বাস্য পারফরম্যান্সেই এখন পাকিস্তান টুর্নামেন্ট টিকে আছে। যার জন্য পুরস্কারও পাচ্ছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান জাকা আশরাফ, তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি প্রাইজমানি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এমন খবর জানিয়েছে, জিও টিভি।

ফখরের বিধ্বংসী ইনিংসে ছিল ৮টি চার ও ১১টি ছয়ের মার। যা বিশ্বকাপে পাকিস্তানি কোনও ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি।

৩৩ বছর বয়সীর অসাধারণ পারফরম্যান্সের পর তার সঙ্গে ফোনে কথা বলেছেন পিসিবি চেয়ারম্যান। ফখরকে বলেছেন, এমন পারফরম্যান্স আরও আশা করেন তিনি। তার পরই প্রাইজমানির কথা তাকে জানিয়েছেন।

৪০২ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান শুরু থেকেই নিউজিল্যান্ডের ওপর চড়াও হয়ে খেলতে থাকে। ৬৩ বলে সেঞ্চুরি তুলে নেন ফখর। বাবরও তখন হাফসেঞ্চুরির কাছে পৌঁছাতে থাকেন। ২১.৩ ওভারে স্কোর যখন ১ উইকেটে ১৬০। তখনই হানা দেয় বৃষ্টি। তার পর বৃষ্টি থামলে ৪১ ওভারে নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৪২। সেখান থেকে ফখর আবারও তাণ্ডব চালিয়ে নিজের ব্যক্তিগত স্কোরটা ১২৬ রানে নিয়ে গেলে আবার নামে বৃষ্টি। তখন ৪ ওভারে পাকিস্তান আরও ৪০ রান যোগ করেছিল। বিধ্বংসী ব্যাটিং তখনই বৃষ্টি আইনে ২১ রানে এগিয়ে ছিল পাকিস্তান। ফলে পরে ম্যাচটা আর শুরু করা না গেলে শেষ হাসি হেসেছে পাকিস্তান।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 5, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শেখ হাসিনা সমগ্র দেশকে কারাগার বানিয়ে ফেলেছে : রিজভী
Next Article নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারী আটক

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
কুষ্টিয়া

খোকসায় কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 20 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?