By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে আইসিসির কাছে অভিযোগ ভারতের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে আইসিসির কাছে অভিযোগ ভারতের
খেলাধূলা

পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে আইসিসির কাছে অভিযোগ ভারতের

Last updated: 2025/09/25 at 3:11 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপের সুপার ফোরে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচে মাঠে খেলোয়াড়দের আচরণকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানের হারিস রউফ ও শাহেবজাদা ফারহানের বিরুদ্ধে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। জানা গেছে, বুধবার ই-মেইলের মাধ্যমে করা সেই অভিযোগ ইতোমধ্যেই পেয়েছে আইসিসি। রউফ ও ফারহান লিখিতভাবে অভিযোগ অস্বীকার করলে বিষয়টি যেতে পারে শুনানিতে। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের অধীনে হবে শুনানি, টুর্নামেন্টে আরেক রেফারি হিসেবে দায়িত্বে আছেন অ্যান্ডি পাইক্রফট।
অভিযোগের মূল কেন্দ্র—অর্ধশতক পূর্ণ করার পর ফারহানের উদযাপন এবং বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় দর্শকদের উদ্দেশে রউফের অঙ্গভঙ্গি। দুই ঘটনাই ইতোমধ্যেই ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।
এরই মধ্যে আরেকটি অসমর্থিত সূত্রে খবর ছড়িয়ে পড়েছে—পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) নাকি পাল্টা অভিযোগ করেছে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে।
১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে জয়ের পর সূর্যকুমার সেই জয় উৎসর্গ করেছিলেন পেহেলগাম সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারকে। পিসিবি এটিকে ‘রাজনৈতিক মন্তব্য’ হিসেবে অভিযোগ জানিয়েছে বলে খবর।
সেই ম্যাচের পর উপস্থাপনা অনুষ্ঠান নিয়েও প্রশ্ন উঠেছিল। ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে করমর্দন হয়নি, যা পরে আলোচনায় উঠে আসে ‘হ্যান্ডশেকগেট’ নামে।
রবিবারের ম্যাচটিও ছিল উত্তেজনায় ভরা। পাকিস্তানের দুই পেসার শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফের সঙ্গে ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিলের তর্কাতর্কি মাঠের পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে।

জন্মভূমি ডেস্ক September 25, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান
Next Article পিআর পদ্ধতিতে দুর্বল বা ফ্যাসিস্ট সরকার তৈরি হতে পারে: সালাহউদ্দিন
আরো পড়ুন
জাতীয়

গুমে জড়িত কোনো অপরাধী আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না : আইনমন্ত্রী

By Tanvir 5 minutes ago
জাতীয়

পুলিশ সংস্কারে কাজ করছি : স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 9 minutes ago
জাতীয়

ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

By Tanvir 12 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

আসিফ নজরুলকে নিয়ে বোমা ফাটাল বিসিবি

By Nayon Islam 9 hours ago
খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 1 day ago
খেলাধূলা

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

By Janmobhumi Desk 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?