By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাকিস্তানি সেনাদের হামলায় আফগানিস্তানে চারজন নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > পাকিস্তানি সেনাদের হামলায় আফগানিস্তানে চারজন নিহত
আন্তর্জাতিক

পাকিস্তানি সেনাদের হামলায় আফগানিস্তানে চারজন নিহত

Last updated: 2025/12/06 at 2:17 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : সীমান্তে পাকিস্তান ও আফগান সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলিতে আফগানিস্তানের বোলদাক বিভাগে চারজন নিহত হয়েছেন। তারা বেসামরিক সাধারণ নাগরিক ছিলেন বলে জানিয়েছে কাবুল। গতকাল রাতে দুই দেশের সীমান্ত গুলি ও কামানের গোলার শব্দে কেঁপে ওঠে। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে গোলাগুলি শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা পর থামে।
গত অক্টোবর থেকেই উত্তপ্ত হয়ে আছে পাক-আফগান সীমান্ত। ওই মাসে ব্যাপক সংঘর্ষে দুই শতাধিক মানুষ নিহত হন। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘাত থামে।
দুইদিন আগে সৌদি আরবে আবারও শান্তি আলোচনায় বসে দুই দেশ। কিন্তু এতে কোনো ব্রেকথ্রু পাওয়া যায়নি। এরপরই গতকাল রাতে আবারও গোলাগুলির ঘটনা ঘটল।
কান্দাহার প্রদেশের বোলদাক বিভাগের গভর্নর চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল রাতে কোন দেশ আগে গুলি করেছে সেটি এখনো নিশ্চিত নয়। তবে প্রথম গুলির জন্য দুই দেশই একে-অপরকে দোষারোপ করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশারফ জাইদি দাবি করেছেন, চামান সীমান্তে বিনা উস্কানিতে প্রথমে গুলি করেছে আফগান সেনারা।
আফগানিস্তানের কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলী মোহাম্মদ হাকমাল বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, পাকিস্তানি সেনারা হালকা ও ভারী কামান দিয়ে হামলা চালিয়েছে। কামানের গোলা বেসামরিক মানুষের বাড়িতে আঘাত হেনেছে।
দুই পক্ষই সংঘর্ষ থামাতে সম্মত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জন্মভূমি ডেস্ক December 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রূপসায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Next Article চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে
আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজান : ফজিলত ও করণীয়

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

সুন্দরবনে ১লা মার্চ থেকে কাঁকড়া আহরণে অনুমতি পাবে আহরণকারীরা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

আজ ‌আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

By Correspondent 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, কমপক্ষে ১৬ জন নিহত

By Staff Reporter 21 hours ago
আন্তর্জাতিক

মিসরে বড় সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

By Staff Reporter 21 hours ago
আন্তর্জাতিক

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন

By Staff Reporter 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?