By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাকিস্তানের পেস তাণ্ডবে চাপে ভারত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > পাকিস্তানের পেস তাণ্ডবে চাপে ভারত
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানের পেস তাণ্ডবে চাপে ভারত

Last updated: 2023/09/02 at 5:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : এশিয়া কাপের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে লড়ছে দুই চিরপ্রতিদ্বন্ধী ভারত-পাকিস্তান। লড়াইটা পাকিস্তানের বোলিং বনাম ভারতে ব্যাটিংয়ের। যে লড়াইয়ে টস জিতে ভালো শুরুর ইঙ্গিত দিলেও পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের পেস তাণ্ডবে টপ অর্ডার ব্যাটারদের হারিয়ে চাপে ভারত।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতে দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল দেখেশুনে শুরু করলেও মাঝে বৃষ্টি হানায় বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। আর বৃষ্টির পরই ছন্দ হারায় ভারত। আফ্রিদির দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড রোহিত শর্মা। ২২ বলে ১১ রান করেন এই ডানহাতি ব্যাটার।

রোহিত শর্মার পর ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম ভরসা বিরাট কোহলিও টিকতে পারেননি। ৬ বলে ৪ রান করে সেই আফ্রিদির বলেই বোল্ড হন কোহলি। এরপর শ্রেয়াস আইয়ারকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ হয় ভারত। দলীয় ৪৯ রানে ৯ বলে ১৪ রান করে রউফের বলে ক্যাচ তুলে ফেরেন আইয়ার। সবমিলিয়ে বল হাতে শুরুটা দুর্দান্ত হয়েছে পাকিস্তানের।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই আজ শুরু হয়েছে ভারতের এশিয়া কাপ মিশন। অন্যদিকে, আসরের প্রথম ম্যাচে গত ৩০ আগস্ট নেপালের বিপক্ষে ২৩৮ রানের বিশাল জয়ে শুভসূচনা করে পাকিস্তান। পুরো দলই আছে দারুণ ছন্দে। নেপাল ম্যাচে জয়কে ভারত মহারণের আগে ভালো প্রস্তুতি হিসেবে দেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এবার মাঠে তার প্রতিফলন কতটা দেখাতে পারেন সেটাই দেখার।

দীর্ঘ সময় পর ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুদল। সর্বশেষ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে পরস্পর দেখা হয়েছিল তাদের। সেই ম্যাচে ভারতের কাছে বৃষ্টি আইনে ৮৯ রানে হেরেছিল পাকিস্তান। তবে, টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া গত এশিয়া কাপে ভারতকে হারিয়ে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিল পাকিস্তান। যদিও, দুদলের লড়াইয়ে সমীকরণ কেবলই সংখ্যা মাত্র। মাঠের পারফরম্যান্সে নির্দিষ্ট দিনে যে এগিয়ে থাকবে সেই করবে বাজিমাত।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় নদীতে ডুবে জেলের মৃত্যু
Next Article সংসদের ২৪তম অধিবেশন বসছে রোববার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago
নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

By জন্মভূমি ডেস্ক 47 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?