By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাকিস্তানের হয়ে খেলতে চাওয়ায় ৫ বছর নিষিদ্ধ উসমান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > পাকিস্তানের হয়ে খেলতে চাওয়ায় ৫ বছর নিষিদ্ধ উসমান
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানের হয়ে খেলতে চাওয়ায় ৫ বছর নিষিদ্ধ উসমান

Last updated: 2024/04/06 at 3:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের হয়ে খেলার কথা থাকলেও সম্প্রতি পাকিস্তান জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়ায় সেখানে যোগ দেওয়ার সম্মতি জানান উসমান, যা ইসিবির সঙ্গে হওয়া তার চুক্তির শর্তভঙ্গ। কারণ উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যার জন্য তাকে এতদিন সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে আসছিল ইসিবি।

পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করে উসমান সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছেন কিনা, সেটাই তদন্ত করছিল দেশটির ক্রিকেট বোর্ড। তদন্ত শেষে ইসিবি জানিয়েছে, উসমান ইসিবির সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছেন। তাই উসমান খানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই নিষেধাজ্ঞার কারণে ২০২৯ পর্যন্ত ইসিবি আয়োজিত কোনো ধরনের টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না উসমান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

ইসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলা নিয়ে মিথ্যা বর্ণনা দিয়েছে। সে ইসিবি কর্তৃক সুবিধা গ্রহণ করেছে, এটা স্পষ্ট সে আর ইসিবির হয়ে খেলতে চায় না কিংবা সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে হলে বাকি যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেটা শেষ করতে চায় না।’

উসমান চলতি বছরে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে আরব আমিরাতের স্থানীয় ক্রিকেটার হিসেবে অংশগ্রহণ করেছিলেন। এই নিষেধাজ্ঞার ফলে তিনি আগামী ৫ বছর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। খেলতে পারবেন না টি–টেন লিগেও।

উসমান এখনো আরব আমিরাতের হয়ে খেলেননি। নিয়ম অনুযায়ী আরব আমিরাতের হয়ে খেলার যোগ্যতা অর্জন করতে তিন বছর সে দেশে থাকতে হয়। উসমান আরব আমিরাতে গিয়েছেন তিন বছর হয়ে গেছে। কিন্তু এ সময়ে পিএসএল, বিপিএল খেলতে অনেক দিন তিনি আরব-আমিরাতের বাইরে ছিলেন। তাই প্রক্রিয়াটার মেয়াদ পূরণ হতে এখনো তার ১৪ মাস বাকি।

তবে উসমানের দাবি, চুক্তি লঙ্ঘন করেননি তিনি। চুক্তিতে ৩০ দিনের নোটিশ পিরিয়ড রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুষ্টিয়ায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
Next Article এপ্রিল জুড়েই থাকবে গরমের দাপট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 6 hours ago
খেলাধূলা

নাহিদ রানার আগুনঝরা বোলিং, মুস্তাফিজদের হারিয়ে শীর্ষে পেশোয়ার

By Janmobhumi Desk 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?