By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাকিস্তানে আবারও রাত ৮টার মধ্যে দোকান বন্ধের সিদ্ধান্ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > পাকিস্তানে আবারও রাত ৮টার মধ্যে দোকান বন্ধের সিদ্ধান্ত
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আবারও রাত ৮টার মধ্যে দোকান বন্ধের সিদ্ধান্ত

Last updated: 2023/06/07 at 3:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পাকিস্তানে আবারও রাত ৮টার মধ্যে দোকান ও বাণিজ্যিক কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। জ্বালানি সংরক্ষণের কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হওয়ার কথা। তবে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ব্যবসায়ীরা। বুধবার (৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি সংরক্ষণের কথা বলে সরকার আবারও প্রতিদিন রাত ৮ টার মধ্যে বাজার এবং বাণিজ্যিক কেন্দ্রগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে শেহবাজ সরকারের এই সিদ্ধান্ত বেশ দ্রুতই প্রত্যাখ্যান করেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, রাত ৮টা থেকে তাদের ব্যবসার পিক টাইম শুরু হয়।

দ্য ডন বলছে, আমদানি করা জ্বালানির ওপর দেশের নির্ভরতা কমাতে আগামী অর্থবছরের বাজেটে জ্বালানি সংস্কার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত দু’টি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল গণমাধ্যমকে বলেন, প্রদেশগুলো আগামী ১ জুলাই থেকে তাড়াতাড়ি দোকান ও বাজার বন্ধ কার্যকর করতে সম্মত হয়েছে।

তিনি আরও বলেন, ‘জ্বালানি সংরক্ষণের জন্য পরিকল্পনার অধীনে আজ যেসব পদক্ষেপের সুপারিশ করা হয়েছে, তার মধ্যে রাত ৮ টার মধ্যে দোকান এবং বাণিজ্যিক কেন্দ্রগুলো বন্ধ করা, এলইডি লাইটের ব্যবহার বৃদ্ধির মতো বিষয়গুলো রয়েছে।’

এই ধরনের পদক্ষেপ বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত সাশ্রয় করতে সাহায্য করতে পারে বলে দাবি করেন তিনি।

অবশ্য সন্ধ্যার পর আগেভাগে বাজার বন্ধ করার জন্য সরকারের সাম্প্রতিক সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। মূলত রাজনৈতিক বাধ্যবাধকতা এবং ব্যবসায়ীদের চাপের কারণে আগের সেসব প্রচেষ্টা ব্যর্থ হয়।

আর এরই ধারাবাহিকতায় ব্যবসায়ীরা এবারও সরকারের এই সিদ্ধান্ত মানতে অস্বীকার করেছেন। অল পাকিস্তান আঞ্জুমান-ই-তাজিরানের সভাপতি আজমল বালোচ এক বিবৃতিতে বলেছেন, ‘চলতি মৌসুমে আমরা রাত ৮টার মধ্যে আমাদের দোকানপাট বন্ধ করব না। সরকার অতীতে এই ধরনের অনেক প্রচেষ্টা করেছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে।’

এই সিদ্ধান্তের পেছনে যুক্তি দিয়ে তিনি বলেন, গরমের দিনে লোকেরা খুব কমই কেনাকাটার জন্য তাদের বাড়ির বাইরে বের হন এবং এই কারণে গ্রীষ্ম মৌসুমে কেনাকাটার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে রাত ৮টা থেকে ১১টা।

তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘দেশের অর্থনীতিকে বিপদের মুখে ঠেলে দিয়ে জ্বালানি সঞ্চয় করা কি ভালো সিদ্ধান্ত?’

জ্বালানি মন্ত্রীকে বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা করতেও বলেছেন আজমল বালোচ।

এর আগে পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে জ্বালানি এবং অবকাঠামোগত সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তার দাবি, উচ্চ বৈশ্বিক মূল্যের কারণে পাকিস্তানের জন্য জ্বালানি একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ‘সৌদি আরব তেলের উৎপাদন ১০ লাখ ব্যারেল কমিয়ে দিয়েছে। আর এটি তেলের দাম ব্যারেল প্রতি ১০০ মার্কিন ডলারে উন্নীত হওয়ার ঝুঁকি তৈরি করেছে।’

তার দাবি, পাকিস্তান যদি তার জ্বালানির প্রয়োজন মেটাতে জীবাশ্ম জ্বালানি এবং তেলের ওপর নির্ভর করতেই থাকে, তাহলে ‘আমাদের অর্থনীতি ঝুঁকিপূর্ণই থাকবে’। এটি মোকাবিলা করার জন্য সরকার যেসব পদক্ষেপ বাস্তবায়ন করতে চায় তার মধ্যে জ্বালানি সংরক্ষণ সম্পর্কিত বিষয়টিও রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নির্বাচনে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: সিইসি
Next Article ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৯১ শতাংশই ফেল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিক

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিক

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?