By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে নতুন শঙ্কা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে নতুন শঙ্কা
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে নতুন শঙ্কা

Last updated: 2025/01/09 at 2:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : হাতে গুণে সময় বাকি আর ৩৩ দিন। ১২ই ফেব্রুয়ারি আইসিসির কাছে বুঝিয়ে দিতে হবে তিন ভেন্যু। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্ধারিত ভেন্যুগুলোর দিকে যেন ফিরে তাকানো দায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি অনেকটা তড়িঘড়ি করেই শুরু করেছিলেন স্টেডিয়ামের সংস্কার কাজ। লক্ষ্য ছিল করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়াম একেবারেই নতুন করে গড়ে তোলা হবে।
কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত পুরোপুরি বিফলেও যেতে পারে নির্দিষ্ট সময়ে এসে। তিন স্টেডিয়ামের অবস্থা মোটেও সন্তোষজনক নয়। ঠিকভাবে সারানোর কাজও শেষ হয়নি। গ্যালারি, ফ্লাডলাইট, অন্যান্য সুযোগ-সুবিধাসহ আউটফিল্ড প্রস্তুত নয় ম্যাচের জন্য। লাহরের গাদ্দাফি স্টেডিয়ামে প্লাস্টারের কাজ অবধি শেষ হয়নি। তৈরি হয়নি করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামও।
গত বছরের আগস্টে স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হয়। ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু তার ধারেকাছেও যায়নি পাকিস্তানের নির্মাতারা। সবশেষ পিসিবির ভিডিওতে উঠে এসেছে স্টেডিয়ামগুলোর ভগ্নদশার চিত্র।
পরিস্থিতি এতটাই নাজুক, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রি-দেশীয় সিরিজও সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির সামনে এখন কঠিন চ্যালেঞ্জ আগামী একমাসের মাঝে পুরো পরিবেশ ঠিক করার। বেশকিছু গণমাধ্যমের দাবি, পুরোপুরি প্রস্তুত না হলে পাকিস্তান থেকে এই টুর্নামেন্ট সরিয়ে নেয়া হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।
এর আগে যুক্তরাষ্ট্রে সবশেষ টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়েও ছিল ব্যাপক আকারের অবকাঠামোগত সমস্যা। ফ্লোরিডার গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের জন্য দুশ্চিন্তা ছিল আইসিসির। তবে সেবারে যুক্তরাষ্ট্র বিপর্যয় সামাল দিতে সক্ষম হয়। পাকিস্তানের ক্ষেত্রেও তাইই ঘটবে কি না তা সময়ই বলে দেবে।
উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ১২ই ফেব্রুয়ারি মাঠ বুঝিয়ে দিতে হবে আইসিসিকে। টুর্নামেন্টের অংশগ্রহণকারী দল ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে। ৮ জাতির এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৯ই মার্চ।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 9, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গাজায় আরেকটি মেরকাভা ট্যাংক ধ্বংস, ইসরায়েলি সেনার মৃত্যু ৪০০ ছাড়াল
Next Article ‘জুনের মধ্যে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা’
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 minutes ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আবাস বদলাচ্ছে উপকূলীয় নদীর মাছ ও জলজ প্রাণী

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?