By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাকিস্তানে জোড়া জঙ্গি হামলায় ৫ পুলিশ নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > পাকিস্তানে জোড়া জঙ্গি হামলায় ৫ পুলিশ নিহত
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে জোড়া জঙ্গি হামলায় ৫ পুলিশ নিহত

Last updated: 2023/07/21 at 7:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পাকিস্তানে ফের জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এবার দেশটির খাইবার পাখতুনখওয়া প্রদেশের সরকারি দপ্তর ও পুলিশের ফাঁড়িতে চালানো আত্মঘাতি হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত ও বেসামরিকসহ আরও ১২ জন আহত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে খাইবার জেলার বড় বাজার থানা সংলগ্ন তেহশিল সদরদপ্তরের প্রবেশপথে পুলিশ সদস্যরা দুই আত্মঘাতী বোমারুকে প্রবেশে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের বন্দুক লড়াই শুরু হয়।

ঘটনায় এক জঙ্গি নিহত হওয়ার পর অপরজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের কারণে তেহশিল ভবনের একটি অংশ ধসে পড়ে। ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য নিহত এবং সাত পুলিশসহ ১০ জন আহত হন।

স্থানীয় পুলিশ প্রধান সেলিম আব্বাসি বলেন, সম্ভাব্য হামলার বিষয়ে আগেই খবর ছিল, তাই পুলিশ উচ্চ সতর্কাবস্থায় ছিল। এ কারণে এলাকাটি বড় ধরনের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেয়েছে।

দপ্তরটিতে প্রতিদিন বহু লোক আসে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় বহু প্রাণ রক্ষা পেয়েছে বলে সেলিম আব্বাসি সংবাদ মাধ্যমে বলেছেন।

ঘটনাস্থল থেকে একটি গাড়ি জব্দ করা হয়েছে। তেহশিল সদরদপ্তরে পৌঁছাতে হামলাকারীরা এটি ব্যবহার করেছে বলে ধারণা পুলিশের। ডন জানিয়েছে, হামলার শিকার তেহশিল ভবনটিতে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও জেলা প্রশাসনেরও দপ্তর আছে।

বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের কর্মকর্তাদের মতে, আত্মঘাতী হামলাকারীরা সাত থেকে আট কেজি বিস্ফোরক ব্যবহার করেছে। ঘটনাস্থল থেকে তারা হ্যান্ড গ্রেনেডের টুকরাও পেয়েছেন। বিস্ফোরণে আহত সবাইকে পেশোয়ারের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক পুলিশ সদস্যের অবস্থা সঙ্কটজনক।

এ হামলার কয়েক ঘণ্টা আগে বুধবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে পেশোয়ারের রেজি মডেল টাউনে পুলিশের এক ফাঁড়িতে হামলার ঘটনা ঘটে। জঙ্গিদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত ও দুইজন আহত হন। পুলিশ কর্মকর্তাদের মতে, হামলার সময় জঙ্গিরা নাইট ভিশন গ্যাজেট ব্যবহার করেছে।

পুলিশ সুপার (এসপি) আরশাদ খান ডনকে বলেছেন, ‘আমাদের সদস্যরা বুলেটপ্রুফ জ্যাকেট ও বুলেটপ্রুফ হেলমেট পরা ছিল আর জঙ্গিরা প্রায় ৫০ মিটার দূরে থেকে গুলি ছুড়েছে। রাতের অন্ধকারে মাথায় গুলি ও কপালে নিখুঁত দুটি লক্ষ্যভেদ শুধু নাইট ভিশন গ্যাজেট ব্যবহার করেই করা সম্ভব।’

জঙ্গিরা পুলিশের ওপর হামলা চালাতে যুক্তরাষ্ট্রের তৈরি এম-ফোর রাইফেল ব্যবহার করেছে বলে তিনি জানান। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে এম-ফোরের গুলির ২১টি খোসা উদ্ধার করেছে। জঙ্গিদের গুলির জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়েছিল, কিন্তু হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভারতীয় ব্যাটারকে আউট দিয়েও নট আউট দিলেন আম্পায়ার
Next Article কালিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিক

শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী

By Staff Reporter 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?