By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাকিস্তান থেকে এবার দ্বিগুণ কনটেইনার নিয়ে আসছে সেই জাহাজ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পাকিস্তান থেকে এবার দ্বিগুণ কনটেইনার নিয়ে আসছে সেই জাহাজ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তান থেকে এবার দ্বিগুণ কনটেইনার নিয়ে আসছে সেই জাহাজ

Last updated: 2024/12/18 at 2:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য নিয়ে কনটেইনারবাহী সেই জাহাজটি আবারও আসছে চট্টগ্রাম বন্দরে। ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামের জাহাজটি আগামী শুক্রবার বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটিতে এবার আগেরবারের দ্বিগুণ; ৮২৫টি একক কনটেইনারে পণ্য আনা হচ্ছে বলে বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
গেল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সরাসরি কনটেইনার জাহাজ যোগাযোগ চালু হয়। দেশ স্বাধীনের পর ৫৩ বছরের মধ্যে এটিই ছিল পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রথম ঘটনা। প্রথমবার ৩৭০ একক কনটেইনার আনা হয় জাহাজটিতে করে। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় ২৯৭ একক কনটেইনার, বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্র বলছে, সেই জাহাজটি ফিরে যাওয়ার পর সম্ভাব্য ৮২৫ একক কনটেইনার নিয়ে আবার আসছে। এসব কনটেইনার নামিয়ে অন্তত ১২০০ একক কনটেইনার নিয়ে জাহাজটি করাচি বন্দরে ফেরত যেতে পারে বলে শিপিং কোম্পানি সূত্রে জানা গেছে।
মেরিন ভ্যাসেল ট্রাফিক ওয়েবসাইটে দেখা যায়, জাহাজটি এখন শ্রীলঙ্কার কাছাকাছি রয়েছে। গত ১১ ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে সর্বশেষ কনটেইনার পণ্য বোঝাই করা হয় জাহাজটিতে।
শিপিং কোম্পানি সূত্রে জানা গেছে, মূলত পোশাকশিল্পের কাঁচামাল ও রাসায়নিক, খনিজ পদার্থ ও ভোগ্যপণ্য—এসব পণ্যই পাকিস্তান থেকে আনা হয় কনটেইনারে। এবারও জাহাজটিতে এসব পণ্য থাকতে পারে।
স্বাধীনতার পর প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের জাহাজ নোঙরকে ঐতিহাসিক পরিবর্তনের প্রতীক বলে এক প্রতিবেদনে মন্তব্য করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, এটি পাকিস্তান-বাংলাদেশের ঐতিহ্যগত জটিল কূটনৈতিক সম্পর্কে উষ্ণতার নতুন দিগন্তের সূচনা করছে। সম্প্রতি ভারত ঘেঁষা শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন অন্তর্র্বতী সরকারের নেতৃত্বে এই উষ্ণতার সূচনা হয়েছে।
দুবাইভিত্তিক কনটেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ‘ফিডার লাইনস ডিএমসিসি’একটি কনটেইনার জাহাজ দিয়ে নতুন এই বাণিজ্যিক সেবা লাইন চালু করেছে। এই সংস্থার বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি হিসেবে রয়েছে কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেনসি লাইনস লিমিটেড।
এ ব্যাপারে গ্রুপটির নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা গণমাধ্যমকে বলেন, প্রথমবারের তুলনায় এবার পাকিস্তান থেকে কনটেইনার আনার হার বেড়েছে। এখন একটি জাহাজ ৩৮ থেকে ৪২ দিনে একবার আরব আমিরাত থেকে পাকিস্তান হয়ে চট্টগ্রামে আসছে।
কনটেইনারের সংখ্যা বাড়লে নতুন এই পথে জাহাজের সংখ্যা বাড়ানো হতে পারে বলেও জানান তিনি।
করাচি থেকে প্রথমবার পণ্যবাহী জাহাজ আসার পর বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এই সরাসরি শিপিং রুটকে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারের পাশাপাশি এই অঞ্চলে আরও সমন্বিত ও বাণিজ্য নেটওয়ার্ক জোরদারে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, এই উদ্যোগটি কেবল বিদ্যমান বাণিজ্যের গতি বাড়াবে না, বরং ছোট ব্যবসায়ী থেকে বড় রফতানিকারক পর্যন্ত উভয় পক্ষের ব্যবসার জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মার্কিন ব্রিফিংয়ে উঠল আসাম-ত্রিপুরা দখল ও হাসিনার বক্তব্য প্রসঙ্গ
Next Article টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থীদের বিক্ষোভ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 2 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 15 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?