By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাকিস্তান : পিটিআইয়ের ‘বিক্ষোভ প্রত্যাহার কেন’, প্রশ্ন দলের ভেতরে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > পাকিস্তান : পিটিআইয়ের ‘বিক্ষোভ প্রত্যাহার কেন’, প্রশ্ন দলের ভেতরে
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তান : পিটিআইয়ের ‘বিক্ষোভ প্রত্যাহার কেন’, প্রশ্ন দলের ভেতরে

Last updated: 2024/11/27 at 4:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : অবিলম্বে ইমরান খানের মুক্তিসহ আরও দুই দাবিতে চলমান ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচি হঠাৎ প্রত্যাহার করে নেওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) অনেক নেতা-কর্মীর মধ্যে। দলের এ সিদ্ধান্তে অনেকে হতাশাও প্রকাশ করেছেন।
পাকিস্তানের সাবেক সাংবাদিক এবং বর্তমানে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা শওকত আলী ইউসুফজাই বুধবার জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দলের এই অবস্থা তুলে ধরে বলেছেন, বিক্ষোভ কর্মসূচিতে পিটিআইয়ের হাইকমান্ড দলকে যথাযথভাবে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে গত ২৪ নভেম্বর ইসলাসাবাদ অভিমুখে রওনা দেন পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা। মঙ্গলবার তারা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ডি-চকে এসে পৌঁছে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেন।
সেখানে পুলিশ ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্সের সংঘাত শুরু হয় তাদের। এতে পুলিশ-রেঞ্জার্স এবং পিটিআইয়ের মোট ৬ জন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবশ্য আগে থেকেই রাজধানীতে সেনা মোতায়েন করেছিল সরকার। পিটিআইয়ের যে কোনো কর্মী-সমর্থককে দেখামাত্র গুলি করার নির্দেশও দেওয়া হয়েছিল। তবে সেনা বাহিনী গুলি চালিয়েছে— এমন সংবাদ পাওয়া যায়নি।
তবে ইসলামাবাদের রেড জোন এবং ডি চকে পৌঁছানোর পর পুলিশ, রেঞ্জার্স এবং সেনা সদস্যদের হাতে ব্যাপক ধরপাকড়ের শিকার হন পিটিআইয়ের নেতাকর্মীরা। এই ধরপাকড়ের এক পর্যায়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান এই আন্দোলন কর্মসূচির শীর্ষ দুই নেতা খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপোর এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি।
পরে রাতে এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ জানান, ইসলামাবাদের বিক্ষোভ কর্মসূচি থেকে পিটিআইয়ের ৫ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।
তারপরই বিক্ষোভ-কর্মসূচি স্থগিত ঘোষণা করে বিবৃতি দেয় পিটিআইয়ের মিডিয়া সেল। সেখানে বলা হয়, “নিষ্ঠুর-নির্মম মনোভাব এবং নিরস্ত্র জনগণকে হত্যার মাধ্যমে রাজধানীকে কসাইখানা বানানোর যে পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে, তার জেরেই আমরা সাময়িকভাবে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি স্থগিত ঘোষণা করছি।”
জিও টিভিকে শওকত ইউসুফজাই বলেন, বিক্ষোভ কর্মসূচিতে আলী আমিন গান্দাপোর ব্যাতীত সেভাবে আর কোনো জ্যেষ্ঠ নেতার উপস্থিতি দেখা যায়নি। তিনি আরও বলেন, বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য হাইকমান্ডের কোনো পরিকল্পনা রয়েছে— এমনও মনে হয়নি তার।
“পিটিআইয়ের কর্মসূচি ঘোষণার পর ডি চক এলাকার নিরাপত্তা ব্যবস্থা যে সরকার ব্যাপক জোরদার করবে— এটি জানা কথা। কিন্তু সেই পরিস্থিতিতে কর্মসূচিকে এগিয়ে নেওয়ার জন্য একটি সুসংগঠিত পরিকল্পনার প্রয়োজন ছিল, যা হাইকমান্ড নেয়নি।”
“এছাড়া দলের মল নেতা যারা, অর্থাৎ গওহর আলী খান, সালমান আকরাম রাজা, শের আফজাল মারওয়াত— কাউকে এ কর্মসূচিতে দেখা যায়নি। সরকার পিটিআইকে আলোচনার জন্য ডেকেছিল; কিন্তু কী কারনে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো, তা আমি এখনও জানি না।”

সিনিয়র করেস্পন্ডেন্ট November 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
Next Article সাইফুল হত্যা: এলো আদালত বর্জনসহ ৬ সিদ্ধান্ত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা

By জন্মভূমি ডেস্ক 35 minutes ago
নড়াইল

নড়াইলে সংখ্যালঘু’র বসতভিটা জবর দখল চেষ্টা

By জন্মভূমি ডেস্ক 44 minutes ago
বাগেরহাট

রামপালে তীব্র লবনাক্ততার মধ্যেও বোরো ধানের আবাদ বৃদ্ধি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

পাকিস্তানের তিন শহরে আফগানিস্তানের ড্রোন হামলা

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত

By Staff Reporter 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?