By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাখির গ্রাম নড়াইলের পানিপাড়া
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > পাখির গ্রাম নড়াইলের পানিপাড়া
নড়াইল

পাখির গ্রাম নড়াইলের পানিপাড়া

Last updated: 2023/04/10 at 5:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মোঃ মোস্তফা কামাল, লোহাগড়া (নড়াইল) : নড়াইলের কালিয়া উপজেলার পানিপাড়া গ্রামে কয়েক বছর ধরে বেড়েছে পাখির আনাগোনা। বছরের বেশির ভাগ সময়ই দেশি-বিদেশি নানা জাতের পাখির দখলে থাকে পানিপাড়া গ্রামটি।
এক কিলোমিটার দূর থেকেই পাখির কিচিরমিচির শব্দ শোনা যায়। দুই চোখ যেদিকে যায় শুধু পাখি আর পাখি। এ গাছ থেকে ওই গাছে উড়ে বেড়াচ্ছে। পড়ছে লেকের পানিতেও পাখির রাজ্যকে ঘিরে পানিপাড়া গ্রামে ৫০ একর জমিতে গড়ে উঠেছে অরুণিমা রিসোর্ট (ইকোপার্ক)।
মানুষের পাশাপাশি এই রিসোর্ট পাখিদেরও অভয়ারণ্য হয়ে উঠেছে। গ্রামের বাঁশঝাড়, গাছগাছালির পাশাপাশি রিসোর্টের ব্যালকনি, জানালা, ঘুলঘুলিতে নির্ভয়ে, নিঃসংকোচে উড়ে বেড়ায় ঝাঁকে ঝাঁকে পাখি। এখানকার লেকে বসেছে বিভিন্ন জাতের দেশি-বিদেশি পাখির মেলা।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ছায়া সুনিবিড় মনোমুগ্ধকর পরিবেশ থাকায় এখানে দেশি-বিদেশি পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে। এ ছাড়া লেকের চারপাশে রয়েছে বিভিন্ন প্রকার ফলজ, বনজ,ও ওষুধি গাছ। আরও রয়েছে কৃষিভিত্তিক খামার।
এসময় কথা হয় মেজর জেনারেল আব্দুর রশিদের সঙ্গে। ঢাকা থেকে স্ত্রীকে নিয়ে বেড়াতে এসেছেন তিনি। তিনি বলেন, অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে এসে প্রকৃতির সঙ্গে গলফ খেলা, লেকে নৌকা চড়া ও মাছ ধরা সবকিছু মিলিয়ে একটু ভিন্ন ধরনের অনুভূতি হচ্ছে। এখানে প্রকৃতির সঙ্গে যেন নিজেকে বিলীন করে দেওয়া যাচ্ছে। আর বুক ভরে ফ্রেশ অক্সিজেন নিতে পারছি।
আরেক দর্শনার্থী নাসরিন জামান বলেন, এখানে এসে কিছু দৃশ্য দেখে আমি খুবই আনন্দিত। এই মৌসুমে এত পাখি সাধারণত কোথাও দেখা যায় না। গাছে পাখিরা এমনভাবে বসে আছে যেন মনে হচ্ছে ফুল ফুটে আছে। সে অপূর্ব একটা দৃশ্য। পরিবেশ এতো সুন্দর যে এখানে এলে প্রকৃতির সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলা যাবে।
মিলন হোসাইন নামে আরেকজন পর্যটক বলেন, এখানে ঘুরতে এসে অনেক পাখি দেখেছি। খুব ভালো লাগছে। সাধারণত শীতকালে পাখি থাকে। কিন্তু অরুণিমায় একটু ব্যতিক্রম দেখলাম। চৈত্র মাসেও এখানে পাখি দেখা যাচ্ছে।
বাংলাদেশ ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং অরুণিমা রিসোর্ট অ্যান্ড গলফ ক্লাবের স্বত্বাধিকারী মো. খবির উদ্দীন বলেন, অরুণিমা রিসোর্টে বারো মাস দেশি পাখি এবং নয় মাস বিদেশি পাখি অবস্থান করে। পর্যটনের জন্য এমন পরিবেশ অত্যন্ত প্রয়োজন। উন্নয়নশীল দেশ গড়তে ট্যুরিজমের কোনো বিকল্প নেই। সরকার আরেকটু নজর দিলে বাংলাদেশের পর্যটন খাত আরও বেশি এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে বাঘারপাড়ায় ইউপি সদস্যকে পেটালেন যুবলীগের দুই কর্মী 
Next Article দাকোপে প্রাণীসম্পদ সেবাদানে অ্যাপ ব্যবহার বিষয়ক প্রশিক্ষন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

নড়াইলে খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
নড়াইল

নড়াইলে সংখ্যালঘু’র বসতভিটা জবর দখল চেষ্টা

By জন্মভূমি ডেস্ক 4 days ago
নড়াইল

নড়াইলে ৫ জন হত্যা ঘটনায় গ্রেফতার ৬

By জন্মভূমি ডেস্ক 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?