By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ

Last updated: 2023/06/27 at 1:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : খুলনায় জাতীয় পাট কনভেনশনের সফলতা ও ব্যর্থতা সম্পর্কে এক মূল্যায়ন সভা পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে সোমবার বেলা ১১টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক এ্যাড কুদরত-ই-খুদা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এস এ রশীদ।

সভায় বলা হয়, আগামী ২ জুলাই সারাদেশে একযোগে ২৬টি রাষ্ট্রীয় পাটকল বন্ধের ৩ বছর পূর্তি হতে যাচ্ছে। এইদিনটি আমরা কালো দিবস হিসেবে ঘোষণা করেছি। ঐদিন খুলনার খালিশপুর, ফুলতলার ইস্টার্ণগেট, যশোরের রাজঘাটসহ সারাদেশে প্রতিবাদস্বরূপ মিলগেটে কালো পতাকা প্রদর্শন ও সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে। অন্যদিকে নাগরিক পরিষদের কার্যনির্বাহী কমিটির এই মূল্যায়ন সভায়, গত ১৭ জুন পাট কনভেনশনে  পাটশিল্প, পাটকল রক্ষার্থে ও  শ্রমিক স্বার্থ সংরক্ষণে ৭ দফা সম্বলিত ‘খুলনা ঘোষণা’ ঘোষিত হয়। ৭দফা ঘোষণায় বলা হয়, এই কনভেনশন পাট ও পাটশিল্পরক্ষা এবং বন্ধ সকল রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয় মালিকানায় অবিলম্বে চালু করার দাবি ও আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, জনার্দন দত্ত নান্টু, মুনীর চৌধুরী সোহেল, সুতপা বেদজ্ঞ, এইচ এম শাহাদাত, শেখ আবদুল হান্নান, কোহিনুর আক্তার কণা, আবদুল করিম, গাজী আফজাল হোসেন, আল আমিন শেখ, সনজিত মন্ডল, মোঃ নূরুল ইসলাম।

এই কনভেনশন শুধু বন্ধ সকল রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু করার দাবি করছে না, একই সাথে পাটকল-চিনিকলসহ সকল রাষ্ট্রায়ত্ত খাতকে পুনরুজ্জীবিত করার এবং অর্থনীতির নিয়ামক খাত হিসেবে রাষ্ট্রীয়খাতের প্রসার ঘটানো ও রাষ্ট্রায়ত্ত শিল্পের সক্ষমতার বিকাশ প্রশ্নটি উন্নয়ন দর্শনের কেন্দ্রে প্রতিষ্ঠা করার আহ্বান জানাচ্ছে। খুলনার খালিশপুর জুটমিল ও দৌলতপুর জুটমিল, সিরাজগঞ্জের জাতীয় জুটমিলএবং চট্টগ্রামের কেএফডি ও আরআর জুটমিলের শ্রমিকরা এখনও বকেয়া কোনো টাকা না পাওয়ায় এই কনভেনশন তীব্র ক্ষোভ প্রকাশ করছে। অবিলম্বে এই ৫টি মিলসহ অন্যান্য মিলের শ্রমিকদের যাবতীয় বকেয়া পাওনা ঈদের আগে পরিশোধের জোর দাবি জানানো হয় এই কনভেনশনে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শহরের বিভিন্ন স্থানে মেলার নামে চলমান অসাধু ব্যবসা
Next Article খুলনায় পবিত্র ঈদ-উল-আযহা জামাতের কর্মসূচি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 10 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনামহানগর

খুলনা সিটি কর্পোরেশন উদ্যোগে রমজানে নিত্যপণ্যের মূল্য পর্যবেক্ষণে বয়রা ও নিউ মার্কেট কাঁচা বাজার পরিদর্শন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?