By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাটকেলঘাটায় সাবেক শিবির নেতাকে পেটালো জামায়াতের কর্মীরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > পাটকেলঘাটায় সাবেক শিবির নেতাকে পেটালো জামায়াতের কর্মীরা
সাতক্ষীরা

পাটকেলঘাটায় সাবেক শিবির নেতাকে পেটালো জামায়াতের কর্মীরা

Last updated: 2026/04/08 at 1:50 PM
জন্মভূমি ডেস্ক 33 minutes ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটায় জামায়াত কর্মীদের হাতে হামলার শিকার হয়েছে সাবেক শিবির নেতা হাসানুর রহমান (৩৮)। বর্তমানে তিনি আহত অবস্তায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলাবার রাত সাড়ে ৮দিকে পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের আমতলা ডাঙ্গা মোড়ে এ ঘটে।
হামালার শিকার হাসানুর রহমান হাসান জানান, তিনি পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজের ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বেসরকারী টেলিভিশন আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি পাটকেলঘাটা মজুমদার ফিলিং স্টেশনে বাইকে পেট্রোল ভরা নিয়ে যুবজামায়াতের এক কর্মীর সাথে বিবাদে জড়ায় সাবেক শিবির সভাপতি হাসান। হাসান এসময় মোবাইলে যুব জামাতের কর্মী ছবি তুলে সোশ্যাল মিডিয়া প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে যুব জামাতের ৬/৭ জন কর্মী তার উপর অতর্কিত হামলা চালায় ।

হাসপাতালে চিকিৎসাধীন হাসান জানান, বর্তমানে যুব জামায়তের কিছু কর্মী পাম্পের তেল সিন্ডিকেট করে তেল খোলা বাজারে বিক্রি করছে এমন ঘটনার সত্যতা পেয়ে তিনি অনলাইন পোর্টাল সহ বিভিন্ন প্রিন্টি পত্রিকায় সংবাদ পরিবেশন করেন।

মঙ্গলবার রাতে আমতলা ডাঙ্গা বাজারে তিনি নির্বাচনী প্রচারের গিয়ে চা খেতে স্থানীয় লোকজনের সাথে চা থাকলে যুবজামায়ত নেতা আব্দুল আহাদের নেতৃত্বে আব্দুল্লাহ (২৬), আজিজুর (২৭), আসিফ (২০), মিনহাজুর সাগর (২১), রাকিব হোসেন সামী(২২),
কিবরিয়া (২০),নাহিদ (৩৩) সহ
২০/২৫জন অজ্ঞাত লোকজন তার উপর হামলা করে বসে। ওই সময় সন্ত্রাসীর তাকে বাঁশের লাঠি ও লোহাড় রড় দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এতে তার মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

হামলার ঘটনার সত্যতা স্বীকার করে সরুলিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ও তালা উপজেলা পেশাজীবি পরিষদের সেক্রেটারি শাহ আলম জানান,কয়েকদিন আগে যুব জামায়াতের কর্মীদের সাথে পাম্পে তেল দেওয়াকে কেন্দ্র করে বিরোধ বাঁধে হাসানের। আমি বিষয়টি মিটিয়ে দিয়েছিলাম। পুনরায় ফেসবুকে হাসান যুব জামায়তকে নিয়ে পোষ্ট দেয়।এতে ক্ষিপ্ত হয়ে তারা তাকে মারপিট করেছে।

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেননি।

জন্মভূমি ডেস্ক April 8, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জলবায়ু শরণার্থী : বাস্তবতা নাকি ভবিষ্যতের বিভীষিকা
Next Article পাইকগাছায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৫ যুবক-যুবতী আটক
আরো পড়ুন
খুলনা

পাইকগাছায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৫ যুবক-যুবতী আটক

By জন্মভূমি ডেস্ক 28 minutes ago
সাতক্ষীরা

পাটকেলঘাটায় সাবেক শিবির নেতাকে পেটালো জামায়াতের কর্মীরা

By জন্মভূমি ডেস্ক 33 minutes ago
সাতক্ষীরা

জলবায়ু শরণার্থী : বাস্তবতা নাকি ভবিষ্যতের বিভীষিকা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

জলবায়ু শরণার্থী : বাস্তবতা নাকি ভবিষ্যতের বিভীষিকা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

সুন্দরবনে চাকে মধু নেই, দিক বিদিক হয়ে ছুটছে মৌয়ালরা

By Correspondent 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?