By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাবনায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ, ইপিজেডের ২ কর্মকর্তা নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পাবনায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ, ইপিজেডের ২ কর্মকর্তা নিহত
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পাবনায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ, ইপিজেডের ২ কর্মকর্তা নিহত

Last updated: 2024/01/20 at 4:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে ঘন কুয়াশার কবলে পড়ে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঈশ্বরদী ইপিজেডের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনা পৌর শহরের রাধানগর এলাকার সুব্রত কুন্ডুর ছেলে অমিত কুমার কুন্ডু (৪০) ও ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে নাসিম হোসেন (৪৫)। তারা ঈশ্বরদী ইপিজেডের রেঁনেসা লিমিটেডের কর্মকর্তা ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ৮টার পরে এস এন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া থেকে ঈশ্বরদীর দাশুড়িয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে মাইক্রোবাসটি দাশুড়িয়া হয়ে ইপিজেডে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় নিহত এই দুইজনকে ঈশ্বরদী হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনার ঈশ্বরদী ইপিজেডের (বেপজার) কাউন্সিলর কাম ইন্সপেক্টর জানান, ইপিজেডের রেঁনেসা লিমিটেডের দুই কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তারা সকালে বাসা থেকে কর্মস্থলে আসছিল। তাদের মৃত্যুতে আমরা শোকাহত।

ঈশ্বরদীর পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ কুমার স্যানাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। বাস ও মাইক্রোটি পুলিশ হেফাজতে নিয়েছে। বাসচালক ও সহকারী পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মালয়েশিয়ায় ২০৫ বাংলাদেশী আটক
Next Article সাগরদাঁড়িতে ৯ দিনব্যাপী মধুমেলার উদ্বোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় চোরাই পথে আসা নিম্ন মানের বীজে ঝুঁকিতে কৃষি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

রমজানের গুরুত্ব

By Correspondent 1 hour ago
খুলনা

পাইকগাছায় বিটিসিএল’র ক্যাবল লুটপাটকারীদের দৌড়ঝাঁপ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় চোরাই পথে আসা নিম্ন মানের বীজে ঝুঁকিতে কৃষি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়

তারেক রহমানকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?