By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পার্থকে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রাখলো বাংলাদেশ এইচপি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > পার্থকে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রাখলো বাংলাদেশ এইচপি
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

পার্থকে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রাখলো বাংলাদেশ এইচপি

Last updated: 2024/08/17 at 7:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : টপ অ্যান্ড সিরিজে নিজেদের প্রথম ৫ ম্যাচে ২ জয়ের বিপরীতে ৩ ম্যাচে হেরেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট। তাই সেমির দৌড়ে টিকে থাকতে হলে পার্থ স্কচার্সের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না এইচপি দলের। শেষ পর্যন্ত মাহফুজুর রহমান রাব্বির ক্যামিওতে হাসি নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ। এই জয়ে সেমিতে এক পা দিয়ে রাখল আকবর আলীর দল।

আজ শনিবার (১৭ আগস্ট) ডারউইনে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান করে পার্থ। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় এইচপি।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ৫ বলে ১ রান করে সাজঘরে ফেরেন তানজিদ তামিম। তার বিদায়ে ৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি। তিনে নেমে ৯ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি পারভেজ হোসেন ইমন। চারে নেমে সুবিধা করতে পারেননি আরিফুল ইসলামও। এই তরুণ ব্যাটার ফিরেছেন ৫ বলে ২ রান করে।

টপ অর্ডার ব্যাটারদের অসহায় আত্মসমর্পণে ১৫ রান তুলতেই ৩ উইকেট হারায় এইচপি। এমন অবস্থা থেকে দলকে টেনে তোলেন আকবর আলি ও শামীম হোসেন। চতুর্থ উইকেটে তাদের ৩৯ রানের জুটিতে ম্যাচে ফেরে দল। ১৭ বলে ১৬ রানে ফেরেন শামীম। আকবরের ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ৩৫ রান।

আকবর ফেরার পর দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন রাব্বি। এই তরুণ ব্যাটার ১৩ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তার দুর্দান্ত ক্যামিওতে জয়ের সমীকরণ মিলিয়েছে এইচপি।

এর আগে ব্যাট করতে নেমে ত্যাগো ভিলির ৫৬ ও বাক্সটার হোল্টের ৩৪ রানের সুবাদে লড়াই করার পুঁজি পায় পার্থ। এইচপির হয়ে দুইটি করে উইকেট শিকার করেছেন রিপন মন্ডল ও রকিবুল হাসান। তাছাড়া একটি উইকেট পেয়েছেন আবু হায়দার রনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 17, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঢাকা কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের অভিযান, বিপুল অস্ত্র উদ্ধার
Next Article পিলখানা হত্যাকাণ্ড: ৭ দফা দাবি নিহত সেনা সদস্যদের পরিবারের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিক

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?