By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পিএসএল খেলতে পাকিস্তানে উড়াল দিলেন লিটন-রিশাদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > পিএসএল খেলতে পাকিস্তানে উড়াল দিলেন লিটন-রিশাদ
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

পিএসএল খেলতে পাকিস্তানে উড়াল দিলেন লিটন-রিশাদ

Last updated: 2025/04/08 at 2:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতবেদক : পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে অনুমতি পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। তিন ক্রিকেটারের আবেদনের প্রেক্ষিতে তাদের অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১১ এপ্রিল থেকে মাঠে গড়াবে পিএসলের দশম আসর, আর পর্দা নামবে ১৮ মে। এই টুর্নামেন্ট খেলতে দেশ ছেড়েছেন লিটন দাস ও রিশাদ হোসেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে নিশ্চিত করেছেন লিটন ও রিশাদ। লিটন বিমানে ওঠার একটি ছবি পোষ্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘পিএসএলে করাচি কিংসের হয়ে খেলতে পাকিস্তানের পথে। রোমাঞ্চকর সময় আসছে। সবার প্রার্থনা ও সমর্থন চাইছি।’ অপরদিকে ২২ বছর বয়সী এই লেগস্পিনার রিশাদ লিখেছেন, ‘পিএসএল মিশন। আশা করি এই যাত্রাটা স্মরণীয় হবে।’
প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে দল পাওয়া নাহিদ রানা এখনই যাচ্ছেন না। ১৫ তারিখ থেকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। নাহিদ রানা সিরিজের প্রথম টেস্টটি খেলে পিএসএলে যাবেন। সে হিসেবে আসরের প্রথম চার-পাঁচটি ম্যাচ মিস করবেন তারকা পেসার। এবারের আসরের জন্য পেশোয়ার জালমি কিনেছে নাহিদ রানাকে।
লিটন দাস টেস্ট সিরিজ থেকে বিশ্রাম পাচ্ছেন। আর লেগ স্পিনার রিশাদ হোসেন এখনো টেস্টের জন্য বিবেচনায় নেই। ফলে এই দুজন শুরু থেকেই এনওসি পেয়েছেন।
রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসন্ন পিএসএলের। এবারের ফাইনালের ভেন্যু লাহোর। ৬ দলের অংশগ্রহণে এটিই শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে। আগামী বছর থেকে দুটি দল বাড়ছে এই ফ্র্যাঞ্চাইজি লিগে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শ্যামনগরে বক্স কালভার্ট উদ্বোধন
Next Article চীনা পণ্যে আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলে শিশুদের ‌জীবন ‌সংগ্রামের

By Correspondent 38 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় গাছে গাছে মুকুল, ৭১ হাজার টন আম উৎপাদনের লক্ষ্য

By Correspondent 39 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 47 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 47 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?