By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পিএসজি ছেড়ে আল-হিলালে যাচ্ছেন মেসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > পিএসজি ছেড়ে আল-হিলালে যাচ্ছেন মেসি
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

পিএসজি ছেড়ে আল-হিলালে যাচ্ছেন মেসি

Last updated: 2023/05/10 at 2:07 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ‘যারটে, তা কিছুটা হলেও বটে।’ প্রচলিত কথাটির সত্যতা মিলল লিওনেল মেসির বেলাতেও। সৌদি আরবের ক্লাব আল-হিলালে যাচ্ছেন তিনি। চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা। আল-হিলালের সঙ্গে চুক্তির যতটুকু আনুষ্ঠানিকতা বাকি ছিল, তাও নাকি সম্পন্ন হয়ে গেছে। বার্তাসংস্থা এএফপির বরাতে মঙ্গলবার (৯ মে) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম।

চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে। নানা বিষয়ে বনিবনা না হওয়ায় দুই পক্ষই যখন চুক্তি নবায়নে অনাগ্রহী, তখন আগ্রহ দেখায় যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি ও সৌদি ক্লাব আল-হিলাল। সৌদি প্রো লিগের দল আল-হিলাল লিওনেল মেসির জন্য বসে ছিল অঢেল অর্থ নিয়ে। ব্যাপারটা এমন, অর্থ কোনো ব্যাপার নয়। শুধু মেসির হ্যাঁ বলার অপেক্ষা। মেসি হ্যাঁ বলেছেন, অবশেষে আল-হিলালের সঙ্গে চুক্তিও সম্পন্ন হলো।

মেসিকে নিলে যে অর্থের অঙ্কটা সবচেয়ে বেশি হবে, সেটি নিয়ে কারও ন্যূনতম সন্দেহ ছিল না। চুক্তির অঙ্কটা যে কারও চোখ কপালে তুলবে। মেসিকে বছরে ৪০০ মিলিয়ন ইউরো দিবে আল-হিলাল। বাংলা টাকায় রূপান্তর করলে যার মূল্য দাঁড়ায় প্রায় চার হাজার ৭২৪ কোটি টাকা। গত সপ্তাহে পিএসজির অনুমতি না নিয়েই মেসি সৌদি আরব সফরে যান। দেশটির পর্যটনদূত হিসেবে গত বছর হিসেবে চুক্তিবদ্ধ আছেন তিনি। এতে মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি। মেসি সৌদিতে থাকার সময় বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফেব্রিজিয়ো রোমানো তার ফেসবুক ভেরিফায়েড পেজে মেসি ও আল-হিলালের চুক্তি নিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, ‘মেসিকে বছরে ৪০০ মিলিয়ন ইউরোর বেশি অর্থের প্রস্তাব দিয়েছে আল-হিলাল এবং সেটি আরও এক মাস আগেই।’

ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দেওয়ার পর থেকেই আল-হিলাল নজর দিয়েছে মেসির দিকে। এই চুক্তির সঙ্গে কেবল আল-হিলাল কর্তৃপক্ষ নয়, জড়িয়ে আছেন সৌদি প্রো লিগ কর্তৃপক্ষও। কারণ, যে ক্লাবেই মেসি খেলুক, লাভটা তো পুরো সৌদি ফুটবলেরই।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সমরেশ মজুমদারের শেষকৃত্য সম্পন্ন
Next Article ৯ বছর পর শ্রীলঙ্কায় বাংলাদেশের মেয়েদের জয়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 minutes ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 minutes ago
খুলনামহানগর

খুলনা সিটি কর্পোরেশন উদ্যোগে রমজানে নিত্যপণ্যের মূল্য পর্যবেক্ষণে বয়রা ও নিউ মার্কেট কাঁচা বাজার পরিদর্শন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে দস্যু দমনে দু’একদিনের মধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে কঠোর পদক্ষেপ ঃ ফরিদুল ইসলাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 48 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ফিতরা ও যাকাতের নিসাব নির্ধারণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 52 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?