By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পিছু ছাড়ছে না রেশন দুর্নীতি, ফের ডাক পড়ল ঋতুপর্ণার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > পিছু ছাড়ছে না রেশন দুর্নীতি, ফের ডাক পড়ল ঋতুপর্ণার
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

পিছু ছাড়ছে না রেশন দুর্নীতি, ফের ডাক পড়ল ঋতুপর্ণার

Last updated: 2024/06/06 at 1:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রেশন দুর্নীতিতে নাম জড়াতেই ঋতুপর্ণা সাফ জানিয়ে দিয়েছিলেন এসব ষড়যন্ত্র। তিনি বিষয়টি নিয়ে কিছুই জানেন না। কিন্তু তাতে মন গলেনি ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। ফের ডাক পাঠানো হয়েছে অভিনেত্রীকে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার সকাল এগারোটায় সিজিও কমপ্লেক্সে অভিনেত্রীকে তলব করেছিল ইডি। কিন্তু অভিনেত্রী বিদেশে থাকায়, হাজিরা দিতে পারেননি। তাই মেইল পাঠিয়ে জানিয়ে দিয়েছিলেন, তার পক্ষে এখন সিজিও কমপ্লেক্সে যাওয়া সম্ভব নয়। দেশে ফিরে এলে যোগাযোগ করার আশ্বাসও দিয়েছিলেন ঋতুপর্ণা। সূত্রের খবর, অভিনেত্রীর সেই ইমেলের উপর নির্ভর করেই আগামী সপ্তাহে ফের সিজিও কমপ্লেক্সে যাওয়ার নির্দেশ দিল ইডি।

এদিকে বিষয়টি নিয়ে সেসময় ঋতুপর্ণা বলেছিলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনো সম্যক ধারণা নেই। আচমকাই এই খবর পেলাম। আমার কলকাতার বাড়িতেও কোনও চিঠি আসেনি।’’

বিষয়টি অপমানজনক উল্লেখ করে নায়িকা আরও বলেছিলেন, ‘‘সামনে নতুন ছবি আসছে। তার মাঝে এই খবর। আমার সম্মানহানি হলো। একজন অভিনেত্রী, যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন, তার সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া কিন্তু অন্যায়!”

বলে রাখলে ক্ষতি নেই, অবশ্য দুর্নীতিকাণ্ডে ঋতুপর্ণার নাম নতুন উঠল না। এর আগে ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল তাকে। একই অভিযোগে সেসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও ডেকে পাঠিয়েছিল ইডি।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জোট সঙ্গীদের সমর্থন পেলেন নরেন্দ্র মোদি
Next Article বিশ্বকাপে উগান্ডার ঐতিহাসিক জয়!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?