By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পিটিআইয়ের শীর্ষ নেতাদের ১০ বছরের কারাদণ্ড
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > পিটিআইয়ের শীর্ষ নেতাদের ১০ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক

পিটিআইয়ের শীর্ষ নেতাদের ১০ বছরের কারাদণ্ড

Last updated: 2025/12/21 at 3:58 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের লাহোরে ২০২৩ সালের ৯ মে–র সহিংসতা সংক্রান্ত মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শীর্ষস্থানীয় নেত্রী ডা. ইয়াসমিন রশিদ, ওমর সরফরাজ চীমা, মিয়ান মাহমুদুর রশিদ ও ইজাজ চৌধুরীসহ একাধিক নেতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সন্ত্রাস দমন আদালত (এটিসি)।
শনিবার (২০ ডিসেম্বর) লাহোরের কোট লাখপত জেলের ভেতরে অবস্থিত আদালতে এটিসি বিচারক আরশাদ জাভেদ এ রায় ঘোষণা করেন।
গোলবার্গ ও নাসিরাবাদ থানায় দায়ের করা এসব মামলায় ২০২৩ সালের ৯ মে গোলবার্গ এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ এবং কালমা চকে একটি কনটেইনারে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়।
গোলবার্গ থানার চার্জশিটে ৩৩ জনের নাম উল্লেখ করা হয়। এ মামলায় ডা. ইয়াসমিন রশিদসহ সাতজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২২ জন খালাস পেয়েছেন এবং চারজনকে পলাতক ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে কালমা চক কনটেইনার অগ্নিসংযোগ মামলায় ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এ মামলায় ২৪ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়, পাঁচজন খালাস পান এবং সাতজনকে পলাতক ঘোষণা করা হয়।
আদালত পিটিআই নেতা মিয়ান আসলাম ইকবালকে উভয় মামলাতেই পলাতক ঘোষণা করেছেন।
এর আগেও মে ৯–এর সহিংসতা সংক্রান্ত মামলায় ডা. ইয়াসমিন রশিদ, ওমর সরফরাজ চীমা, মাহমুদুর রশিদ ও ইজাজ চৌধুরীর বিরুদ্ধে পাঁচটি মামলায় দণ্ড ঘোষণা করা হয়েছিল। সর্বশেষ এ রায় আসে মাত্র একদিন পর, যখন আরেকটি এটিসি আদালত একই ঘটনায় তাদের ও আরও তিনজনকে ১০ বছরের কারাদণ্ড দেয়।
তবে এসব মামলায় পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিসহ ১৩ জনকে খালাস দিয়েছেন আদালত।
২০২৩ সালের ৯ মে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে তার সমর্থকেরা দেশজুড়ে ব্যাপক সহিংসতায় জড়িয়ে পড়েন।
লাহোরের কর্পস কমান্ডার হাউস, রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্স (জিএইচকিউ)সহ বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা ও ভাঙচুর চালানো হয়।
ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে দুর্নীতি মামলায় ইমরান খানকে গ্রেফতারের পরই এসব সহিংসতা ছড়িয়ে পড়ে। অনেক পিটিআই নেতা-কর্মী জামিনে মুক্তি পেলেও এখনও বহুজন কারাগারে রয়েছেন।
এদিকে শনিবারই আরেক মামলায় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা-২ দুর্নীতি মামলায় ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালত।
আদিয়ালা জেলে অনুষ্ঠিত ৮০টি শুনানি শেষে বিশেষ বিচারক সেন্ট্রাল শাহরুখ আরজুমান্দ এ রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রীয় উপহার কম দামে কেনার অভিযোগে তাদের বিরুদ্ধে সাজা দেওয়া হয়। রায়ে বলা হয়, বুলগারি ব্র্যান্ডের একটি মূল্যবান গয়নার সেট নামমাত্র দামে কেনার সঙ্গে এ মামলা জড়িত।
রায়ে ইমরান খান ও বুশরা বিবিকে পাকিস্তান দণ্ডবিধির ৩৪ ও ৪০৯ ধারায় ১০ বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইন (পিসিএ) ১৯৪৭–এর ৫ ধারায় অতিরিক্ত সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের মোট ১ কোটি ৬৪ লাখ রুপি জরিমানা করা হয়।

জন্মভূমি ডেস্ক December 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রেকর্ড গড়া হলো না ইংল্যান্ডের, ২ ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার
Next Article প্রধান উপদেষ্টার বক্তব্যে হাদির বিচারের নীরবতায় জাতি হতাশ : গোলাম পরওয়ার
আরো পড়ুন
জাতীয়

শিশুদের সঠিকভাবে গড়ে তুললে দেশ সুন্দর প্রজন্ম পাবে : প্রাণিসম্পদমন্ত্রী

By Staff Reporter 1 minute ago
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ অবৈধ : সুপ্রিম কোর্ট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিক

পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, কমপক্ষে ১৬ জন নিহত

By Staff Reporter 1 day ago
আন্তর্জাতিক

মিসরে বড় সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

By Staff Reporter 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?