By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পিসিবি চেয়ারম্যানের হুমকি, পাকিস্তানের হোটেল বদলাল আইসিসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > পিসিবি চেয়ারম্যানের হুমকি, পাকিস্তানের হোটেল বদলাল আইসিসি
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

পিসিবি চেয়ারম্যানের হুমকি, পাকিস্তানের হোটেল বদলাল আইসিসি

Last updated: 2024/06/06 at 3:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপের শুরুর প্রথম সপ্তাহেই মাথাচাড়া দিয়ে উঠছে একের পর এক বিতর্ক। প্রথম অভিযোগ এসেছিল বিশ্বকাপের পিচ নিয়ে। যুক্তরাষ্ট্র এবং কানাডার উদ্বোধনী ম্যাচের পর আর কোনো ম্যাচেই দেখা যায়নি বড় রানের সংগ্রহ। বরং একের পর এক লো-স্কোরিং ম্যাচ প্রশ্ন তুলেছে বিশ্বকাপের আয়োজন। এরপরই আলোচনায় এসেছে বিশ্বকাপের অপরিকল্পিত ব্যবস্থাপনা।

শুরুটা হয় শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ম্যাচের মধ্যে দিয়ে। সেই ম্যাচে টিম হোটেল থেকে যেতে লংকান দলের সময় লেগেছিল দেড় ঘণ্টার বেশি। দলের তারকারা বলছেন, ভ্রমণ ক্লান্তির কারণেই পারফরম্যান্সে এমন অবনতি। তাছাড়া লঙ্কানদের ৪ ম্যাচের জন্য যেতে হবে চারটি আলাদা স্টেডিয়ামে। তা নিয়েই আইসিসির কাছে নালিশ পাঠায় শ্রীলংকা টিম ম্যানেজমেন্ট।

এবার পাকিস্তানেও এলো এমন ঘটনা। তবে পিসিবি চেয়ারম্যান মহসিক নাকভি যেন ছাড়িয়ে গেলেন সবাইকে। আইসিসির কাছে হোটেল বদলের জন্য সরাসরি চিঠি দিয়েছেন। অবশ্য তা দিয়েছেন একপ্রকার হুমকির সুরেই। তাতে কাজও হয়েছে। আইসিসি পাকিস্তানকে পাঠিয়েছে নতুন এক হোটেলে। যেখানে স্টেডিয়াম এবং থাকার হোটেলের মধ্যেকার দূরত্ব নেমে আসবে পাঁচ মিনিটে।

এর আগে আয়োজন কমিটির বরাদ্দ অনুযায়ী, নাসাউ কাউন্টি স্টেডিয়াম থেকে পাকিস্তানের হোটেল ছিল দেড় ঘণ্টা পথের দূরত্বে। কিন্তু দলের খেলোয়াড়দের অবস্থা এবং শারীরিক সক্ষমতার কথা ভেবেই এমন এক অভিযোগের সিদ্ধান্ত নেন মহসিন নাকভি। আইসিসির কাছে পাঠানো ওই চিঠিতে মহসিন নাকভি হুমকি দিয়ে বলেন, আইসিসি এই হোটেল পরিবর্তন না করলে, পিসিবি তার নিজস্ব খরচে খেলোয়াড়দের জন্য নতুন হোটেলের ব্যবস্থা করবে।

তিনি জোর দিয়ে বলেন, জাতীয় দল সবসময়ই বোর্ডের দায়িত্বে থাকবে। আর বোর্ড যেকোনো মূল্যেই খেলোয়াড়দের স্বাচ্ছন্দ্যের বিষয়টি নিশ্চিত করবে।

পাকিস্তান অবজারভারের প্রতিবেদনে দাবি করা হয়, ভারত তাদের ম্যাচের ভেন্যু নাসাউ কাউন্টি স্টেডিয়াম থেকে মাত্র ১০ মিনিট দূরত্বে একটি হোটেলে অবস্থান করছে। এছাড়া বাদবাকি সব দলকেই ভেন্যুতে আসতে কমপক্ষে ১ ঘণ্টা দূরের পথ পাড়ি দিতে হবে। এর আগে শ্রীলংকা এবং দক্ষিণ আফিকার আইসিসির কাছে এমন ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ জানায়।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে পাকিস্তান এই মুহূর্তে অবস্থান করছে ডালাসে। সেখানে প্রেইরি ভিউ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ খেলবে তারা। এরপরেই পাকিস্তান চলে যাবে নিউইয়র্কে। যেখানে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ খেলবে ৯ তারিখে। এরপর কানাডার বিপক্ষে ম্যাচও খেলবে একই ভেন্যুতে।

পাকিস্তান গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচ হবে লডারহিলে। ১৬ই জুন অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ১১ দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল
Next Article ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?