
এইচএম আখতারুজ্জামান, বরিশাল : অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ এনজ্ওি ফাউন্ডেশন থেকে বিশেষ কর্মসূচি গ্রহনের জন্য পুরুস্কার পেলেন ঝালকাঠির নলছিটি উপজেলার প্রত্যান্ত গ্রামাঞ্চলের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মিতু-সেতু চ্যারিট্যাবল সোসাইটি। গত ২ডিসেম্বর বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ১০টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে এ পুরুস্কার প্রদান করা হয়। এ পুরুস্কারের অংশ হিসেবে এ বছর নলছিটির একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মিতু-সেতু চ্যারিট্যাবল সোসাইটিকে পুরুস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ রেজাউল আহসান। প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের (অর্থ ও প্রতিষ্ঠান) বিভাগের সচিব নাজমা মোবারেক। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান, এনবিআর এর সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব আবদুল মজিদ, ড. ভুবন চন্দ্র বিশ্বাস, ইনস্ওিরেন্স একাডেমীর পরিচালক মোঃ হেলাল উদ্দিন, নির্বাহী পরিচালক মো. পারভেজ হোসেন, উপ-মহা ব্যবস্থাপক মো. মোস্তফা কামাল ভূইয়া প্রমুখ।