By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার: আইজিপি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার: আইজিপি
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার: আইজিপি

Last updated: 2025/01/15 at 2:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এদিন সারদায় ৪০তম ক্যাডেট এসআইদের (২০২৩ ব্যাচ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ প্রধান বাহারুল আলম। এ সময় ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন তিনি। এবারের কুচকাওয়াজে ২২ জন নারী অফিসারসহ ৪৮০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশ নেন। প্যারেড পরিদর্শন শেষে আইজিপি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এক বছর মেয়াদী এই প্রশিক্ষণে বেস্ট একাডেমিক হিসেবে ক্যাডেট এসআই মো. বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ শিক্ষানবিশ ক্যাডেট এসআই মো. নজরুল ইসলাম, বেস্ট শ্যুটার ও বেস্ট সুইমার হিসেবে শিক্ষানবিশ ক্যাডেট এসআই নয়ন কুমার ঢালী এবং সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিক্ষানবিশ ক্যাডেট এসআই মো. আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পদক দেওয়া হয়। পরে নবীন কর্মকর্তাদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান পুলিশ প্রধান।
বাহারুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি নিরপেক্ষ সংস্থায় উন্নীত করতে কাজ করে যাচ্ছে। পুলিশ সংস্কার কমিশনের এই মহৎ উদ্যোগের সঙ্গে সবাই একাত্ম। পরিবর্তিত সমাজের সারথী হিসেবে বদলে যাওয়া বাংলাদেশের অগ্রযাত্রায় জনসেবায় আপনারা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
তিনি বলেন, পুলিশের উপ-পরিদর্শক খুবই গুরুত্বপূর্ণ পদ। কারণ ৯০ ভাগ ফৌজদারি অপরাধের তদন্ত আপনারা করে থাকেন। আইজিপি আরও বলেন, ‘অপরাধ দমন, জনগণের সম্পত্তির নিরাপত্তা প্রদান ও শান্তিশৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব। পুলিশের মনোবল পুনরুদ্ধার করে আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।’
এদিকে পুলিশ একাডেমি সূত্র জানিয়েছে, ২০২৩ সালের ৫ নভেম্বর একাডেমিতে ৮২৩ জন ক্যাডেট এসআইয়ের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শুরুর পরই নানা অভিযোগে ডিসচার্জ হন ২২ জন। গত ৪ নভেম্বর ৮০১ জনের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। দুই দফা প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের সময় নির্ধারণ হলেও অনিবার্য কারণে তা স্থগিত হয়। এর মধ্যে নাস্তা না খেয়ে হইচই, ক্লাসে অমনোযোগী এবং বিশৃঙ্খলার অভিযোগে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন, ১৮ নভেম্বর তিনজন এবং সবশেষ ১ জানুয়ারি আটজনকে অব্যাহতি দেওয়া হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 15, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা-তারেকসহ সব আসামি খালাস
Next Article নড়াইলে কুল চাষে দুই বন্ধুর বাজিমাত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 50 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 50 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?