By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পেঁয়াজের দাম এখনো কেন চড়া?
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > সম্পাদকীয় > পেঁয়াজের দাম এখনো কেন চড়া?
সম্পাদকীয়

পেঁয়াজের দাম এখনো কেন চড়া?

Last updated: 2023/06/19 at 11:56 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজারে আমদানিকৃত পেঁয়াজ কেজিপ্রতি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হলেও মান ভালো না হওয়ায় খুচরা বাজারে সেগুলোর চাহিদা কম।

খুচরা বাজারে এখন দেশি পেঁয়াজের চাহিদা বেশি। এ সুযোগে খুচরা ব্যবসায়ীরা ‘আগের কেনা’-এ কথা বলে অতিরিক্ত দামে বিক্রি করছেন দেশি পেঁয়াজ। চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রথম দফায় আমদানিকৃত পেঁয়াজের মান ভালো ছিল না; এখন যে পেঁয়াজ আসছে সেগুলোর মান ভালো।

গত কয়েক বছরে দেশে উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়লেও সংরক্ষণের আধুনিক ব্যবস্থা গড়ে না ওঠায় প্রতিবছর বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হচ্ছে। সারাদেশে সংরক্ষণের এমন আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে প্রান্তিক পর্যায়ের পেঁয়াজচাষিরাও উপকৃত হন। এদিকে আদা নিয়েও চলছে বড় ধরনের কারসাজি। যে আদার কেজিপ্রতি আমদানি মূল্য ১২৯-১৩০ টাকা, তা কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়।

কয়েকদিন আগে আদার মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনার ঘোষণা দিলেও ভোক্তারা এর কোনো সুফল পাচ্ছেন না। জিরাসহ বিভিন্ন মসলার দামও অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। অতীতে ঈদুল আজহার আগে বাজারে সব ধরনের মসলার দাম দফায় দফায় বাড়ানো হয়েছে। এবার যেন তেমনটি না ঘটে তা নিশ্চিত করতে হবে। এদিকে চিনি নিয়ে সংকট কাটছেই না।

বাজার থেকে অনেক দিন আগেই আখের চিনি উধাও হয়ে গেছে। এ কারণে ভোক্তাদের বাধ্য হয়ে আমদানিকৃত চিনি ক্রয় করতে হচ্ছে। চিনি নিয়ে নানা রকমের কারসাজি চলমান থাকা সত্ত্বেও কারা কারসাজি করছে তা চিহ্নিত করতে কর্তৃপক্ষের কোনো তৎপরতাই লক্ষ করা যায় না।

জীবনযাত্রায় বাড়তি ব্যয়ের কারণে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। সবচেয়ে বেশি চাপে রয়েছে সীমিত ও স্বল্প আয়ের মানুষ। দুঃখজনক হলো, সরকারের পক্ষ থেকে পণ্যের দাম বেঁধে দেওয়া হলেও তা কার্যকর হয় না। পণ্য ও সেবার দাম যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সেজন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাজার তদারকি সংস্থাগুলোর দুর্বলতার কারণেই ব্যবসায়ী সিন্ডিকেট বেপরোয়া মুনাফা করার সুযোগ পায়। অভিযোগ রয়েছে, বাজার পর্যবেক্ষণে জড়িত অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ব্যবসায়ী সিন্ডিকেটের যোগসাজশের কারণে অসাধু ব্যবসায়ীরা পার পেয়ে যাচ্ছে। কাজেই সরষের ভেতরের ভূত তাড়াতে হবে। মধ্যস্বত্বভোগীদের তৎপরতা বন্ধেও নিতে হবে যথাযথ পদক্ষেপ।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সরকারি কলেজ মসজিদের ইমামদের চাকরি জাতীয়করণের দাবি
Next Article কুয়েটে কর্মশালা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 8 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 days ago
সম্পাদকীয়

গণভোটে নিশ্চিত হোক প্রত্যাশিত সংস্কার -শারমিন আক্তার রুমা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 weeks ago
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

হাসপাতালে অপমৃত্যু দায়িত্বে অবহেলাকারীদের কঠোর শাস্তি কাম্য

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?